শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত বিএনপিকে বুঝতে হবে...

বিএনপিকে বুঝতে হবে...

পলাশ রহমান, সিনিয়র সাংবাদিক ও লেখক :

বাংলাদেশের ইসলামপন্থী জনগোষ্ঠী সাধারণভাবে বিএনপিকে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক দল মনে করে। অন্যদিকে, ইসলামী মূল্যবোধ ও চেতনার প্রতি আওয়ামীলীগের অবস্থান নিয়ে দেশের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ব্যাপক সংশয় ও অসন্তোষ রয়েছে। তাদের অনেকেই আওয়ামীলীগকে মুসলমানের দল বলে মনে করেনা।

বিএনপি ইসলামপন্থী রাজনৈতিক দল না হলেও, দেশের ইসলামপন্থী জনতার আস্থা এবং নৈতিক সমর্থন বিএনপি'র প্রতি বরাবর রয়েছে। তারা বিএনপিকে মন্দের ভালো মনে করে। ইসলামপন্থী জনগোষ্ঠীর এই সমর্থন কেবল রাজনৈতিক নয়, এটি একটি নৈতিক আস্থা, যা কোনদিন আওয়ামীলীগ পায়নি। কিছু আলেম সময়ের চাপে কিংবা পরিস্থিতির কারণে আওয়ামীলীগের কাছাকাছি গিয়েছে, কিন্তু তারা কখনোই আওয়ামীলীগকে আস্থায় নেয়নি। দেশের ইসলামপন্থী সবাই আওয়ামীলীগকে ইসলামের প্রকাশ্য শত্রু মনে করে। নীতি ও আদর্শের প্রশ্নে- তারা বিএনপিকে তুলনামূলক গ্রহণযোগ্য মনে করে।

বিএনপির উচিত ইসলামপন্থীদের এই আস্থা ও সমর্থনকে যথাযথভাবে মূল্যায়ন করা। তাদের অনুভূতির প্রতি দায়িত্বশীল আচরণ করা। নার্সিং করা। 

দেশের বৃহৎ ও প্রভাবশালী জনগোষ্ঠীর মনের ভাষা না বুঝলে, মূল্যায়ন না করলে বিএনপি'র রাজনৈতিক ভবিষ্যত খাদে পড়ে যেতে পারে।

খুঁজুন