শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত বিশ্বাস অনেকটা মাটির মতো

বিশ্বাস অনেকটা মাটির মতো

শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

বিশ্বাস অনেকটা মাটির মতো, ছোট ছোট পিঁপড়াদের  মতো |  মানুষ আধুনিক চামড়ার হাই-হিলের জুতো পড়ে মাটির উপর হাটতে হাটতে মাটিকে আঘাতে আঘাতে রক্তাত্ত্ব করে | মাটি গুমরে গুমরে  কাঁদে তবে সে কান্নার কোনো শব্দ থাকেনা | কিংবা মাটির কান্নার শব্দ স্বার্থপর মানুষের কানে পৌঁছেনা | অথচ এই মাটি মানুষের খাদ্যের মতো মৌলিক চাহিদা মেটাতে এতটুকু কার্পণ্য করেনা | মাটির  উপর মানুষ ঘর বাঁধে | জীবনের এমন অনেক মৌলিক চাহিদার  যোগান দেয় মাটি অথচ বিনিময়ে পায় অবহেলা | ত্যাগীরা সব কিছু এমন করে দিতে দিতে একসময় মূল্যহীন হয়ে পড়ে মানুষের পৃথিবীতে | 

অথচ মানুষ খালি পায়ে যদি মাটিতে পা ফেলতো তবে হয়তো সেখানে জন্ম হতো আনন্দের, গড়ে উঠতো ভালোবাসার বন্ধন  | হয়তো এটাই বিশ্বাস যা সব সময় সহজাত প্রকৃতির হয়  | যা কৃত্রিমতাকে ঝেড়ে ফেলে দিয়ে মানুষের মতো মানুষদের অনুসন্ধানে বের হয় | 

যেখানে বিশ্বাস গড়ে উঠে মনুষ্যত্ব চর্চায় | মনুষ্যত্ব খুব কঠিন একটা বিষয়, এটা অনেকটা অন্ধকারে লুকানো একটুকরো আলোর মতো | সে আলো যখন বিন্দু বিন্দু করে মানুষের ভিতরে জন্ম নিতে থাকে তখন মনুষ্যত্বের জন্ম হয় |  

মানুষ নিজেকে খুব বড় ভাবতে গিয়ে ভুলে যায় ছোট ছোট পিঁপড়াদের কথা | পিঁপড়ার মতো খুব নগন্য  একটা প্রাণীর  মূল্য মানুষের পৃথিবীতে হয়তো নেই |  অথচ পিঁপড়াদের  বেঁচে থাকার লড়াইটা খুব কঠিন হয় | সেটা হয়তো মানুষের চোখে কখনো পড়েনা | কারণ বড় বড় মানুষেরা ছোট ছোট পতঙ্গদের কথা কখনো ভাবেনা |  মানুষের জুতোর আঘাতে ক্ষত-বিক্ষত হয় পিঁপড়ারা  | কখনো কখনো মৃত্যুর মুখে পড়তে হয়, কখনো আহত হয়ে জীবন বিপন্ন হয় তাদের | কিন্তু পিঁপড়ার কষ্টের কথা শোনার  মতো মানুষ কি আর এখন আছে | হয়তো নেই  | তারপরও সময় ও প্রকৃতির জন্য  অপেক্ষা 

সময় সব সময় চোখ খুলে জেগে থাকে | প্রকৃতি ঘুমায় | সময় প্রতীক্ষার পর প্রতীক্ষা করতে থাকে কখন ভাঙবে প্রকৃতির ঘুম | একদিন প্রকৃতি ঘুম থেকে জেগে উঠে | তখন সব হিসেবে নিকেশ পাল্টে যায়, যেমন পাল্টে যায় বিশ্বাসগুলো 

খুঁজুন