সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বকশীগঞ্জ সদর ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ সদর ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাসুদ উল হাসান,জামালপুর :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত ও দলকে গতিশীল করার লক্ষে শুক্রবার বিকালে সদর ইউনিয়নের মতির বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম।

সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডা.শাহজালাল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুম, সাংগঠনিক সম্পাদক এ.কেএম হান্নান,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ,ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন ও উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন