শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ঃ
মানুষ সব সময় সফলদের ভালোবাসে, ব্যর্থদের কোনো খবর রাখেনা | কিন্তু সফলরা যা করতে পারেনা, ব্যর্থরা তা করে দেখায় | এক একটা ব্যর্থতা মানুষকে চিনিয়ে দেয় এক একটা সফলতার পিছনে কতটা অন্যকে বঞ্চিত, শোষিত ও লাঞ্চিত করার নির্দয় ইতিহাস লুকিয়ে আছে | মানুষ নিজে সফল হতে গিয়ে অন্যকে ব্যর্থ করে | হয়তো তাদের যোগ্যতা ছিলোনা কিন্তু তাদের অযোগ্যতায় তাদের সফল বানায় | ইতিহাস কি করবে জানিনা, সময় কোন সত্যকে কখন সামনে আনবে জানিনা |
তবে মানুষের এই বাণিজ্যিক দুনিয়ায় হয়তো ব্যর্থরাই সফল, সফলরাই ব্যর্থ | কিন্তু কৃত্রিম চোখ আর ঘুনে ধরা মানসিকতা সবকিছু দেখছে উল্টো করে, সবকিছু ভাবছে নিজের স্বার্থের মতো করে | তবে ব্যতিক্রম পৃথিবীতে হয়তো আছে | তবে সেটা কতটা সত্য, কতটা মিথ্যা সেটা কষ্টি পাথরে যাচাই করাটা যুক্তিহীন, কারণ সময় জানে সত্যটা কি, মানুষের খণ্ডিত মুখও হয়তো সত্যটা জানে তবে সব সত্য সত্যের মতো হয়না, সব মিথ্যা সত্যের মতো হয় | আবার এক একটা ব্যর্থতা মানুষকে বুঝিয়ে দেয় এক একটা সফলতার পিছনের কতটা একসময়ের না পারার যন্ত্রনা মানুষকে ভিতরে ভিতরে কাঁদিয়েছে |
একসময় তাদের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে, মানুষের দ্বারা ধিকৃত, অপমানিত হতে হয়েছে | তারপর একদিন নিজ প্রতিভা ও সৃজনশীলতার শক্তিতে তারা শক্ত মাটির উপর নিজের নরম পায়ের নিষ্পাপ সম্পর্কের গাঁথুনি গেথেছে | আমরা যাদের সফল হিসেবে দেখি, তাদের সবাই সফল নয় | যে সফলতা অন্যকে ধ্বংস করে উম্মাদের মতো গজিয়ে উঠে সে সফলতায় ধস নামতেও সময় লাগেনা | সেখানে একজন সফল ব্যক্তির মুখোশে বিফল ব্যক্তির মুখ থাকে | যে সফলতা মানুষ নিজেকে পুড়িয়ে পুড়িয়ে অর্জন করে সে সফলতায় মাটির শক্ত বন্ধন থাকে | সেখানে একজন সফল ব্যক্তির মুখ থাকে, মুখোশ থাকেনা |
যারা কখনো সফল হয়না, তারা হয়তো কখনো ব্যর্থও হয়না | ব্যর্থতা বলে পৃথিবীতে কিছু নেই | একদল স্বার্থবাজ মানুষ হয়তো নিজেদের স্বার্থের প্রয়োজনে ব্যর্থতা নামের নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে | কারণ মানুষ অনেক সময় নিজেদের স্বার্থে নতুন নতুন নেতিবাচক থিওরির জন্ম দিয়ে মানুষের মনস্তত্বকে সেটা সত্য মানতে বাধ্য করায় | তবে ব্যর্থতা কৃত্রিম কিংবা বাস্তব যেটাই হোক না কেন, ব্যর্থতা তার ভিতরে নিয়ে গিয়ে মানুষকে চেনায় জীবন কতটা কঠিন | ব্যর্থতা জীবনের চেয়েও কঠিন | তাই ব্যর্থ হলে মানুষ জীবনের কঠিন সত্যটাকে দেখতে পায়, যেটার বাইরের আবরণটা কঠিন হলেও ভিতরের আবরণটা অনেক তরল | যদি মানুষ তখন তার পায়ের নিচের মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারে তখন ব্যর্থ বলে প্রচার করা মানুষটা বা মনের ভিতর চাপিয়ে দেওয়া ব্যর্থতা সেই মানুষটাকে একজন সাধারণ মানুষে রূপান্তরিত হয় |
খুব সাধারণ একটা মানুষ, যে মানুষটা জানে সে ব্যর্থ নয় বরং যারা তাকে ব্যর্থ বানিয়ে নিজেদের সফল বলে প্রচার করছে তারাই ব্যর্থ | সেই মানুষটা জানে তার স্বপ্ন হারিয়ে গেলেও সুখ হারিয়ে যায়নি | এক একজন ব্যর্থ মানুষের ভিতরে এক একটা সফলতার অধরা স্বপ্ন সারাজীবন বীজ হয়ে সুপ্ত থেকে থাকে | সেটা হয়তো একদিন ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠবে, সেই মানুষটা হয়তো তখন থাকবেনা কিন্তু মানুষটার স্বপ্নকে সত্যে পরিণত করতে কেউ না কেউ থাকবেই |
ব্যর্থতা বলে পৃথিবীতে কিছু নেই
ব্যর্থতা বলে পৃথিবীতে কিছু নেই
শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ঃমানুষ সব সময় সফলদের ভালোবাসে, ব্যর্থদের কোনো খবর রাখেনা | কিন্তু সফলরা যা করতে পারেনা, ব্যর্থরা তা করে দেখায় | এক একটা ব্যর্থতা মানুষকে চিনিয়ে দেয় এক একটা সফলতার পিছনে কতটা অন্যকে বঞ্চিত, শোষিত ও লাঞ্চিত করার নির্দয় ইতিহাস লুকিয়ে আছে | মানুষ নিজে সফল হতে গিয়ে অন্যকে ব্যর্থ করে | হয়তো তাদের যোগ্যতা ছিলোনা কিন্তু তাদের অযোগ্যতায় তাদের সফল বানায় | ইতিহাস কি করবে জানিনা, সময় কোন সত্যকে কখন সামনে আনবে জানিনা | তবে মানুষের এই বাণিজ্যিক দুনিয়ায় হয়তো ব্যর্থরাই সফল, সফলরাই ব্যর্থ | কিন্তু কৃত্রিম চোখ আর ঘুনে ধরা মানসিকতা সবকিছু দেখছে উল্টো করে, সবকিছু ভাবছে নিজের স্বার্থের মতো করে | তবে ব্যতিক্রম পৃথিবীতে হয়তো আছে | তবে সেটা কতটা সত্য, কতটা মিথ্যা সেটা কষ্টি পাথরে যাচাই করাটা যুক্তিহীন, কারণ সময় জানে সত্যটা কি, মানুষের খণ্ডিত মুখও হয়তো সত্যটা জানে তবে সব সত্য সত্যের মতো হয়না, সব মিথ্যা সত্যের মতো হয় | আবার এক একটা ব্যর্থতা মানুষকে বুঝিয়ে দেয় এক একটা
সফলতার পিছনের কতটা একসময়ের না পারার যন্ত্রনা মানুষকে ভিতরে ভিতরে কাঁদিয়েছে |একসময় তাদের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে, মানুষের দ্বারা ধিকৃত, অপমানিত হতে হয়েছে | তারপর একদিন নিজ প্রতিভা ও সৃজনশীলতার শক্তিতে তারা শক্ত মাটির উপর নিজের নরম পায়ের নিষ্পাপ সম্পর্কের গাঁথুনি গেথেছে | আমরা যাদের সফল হিসেবে দেখি, তাদের সবাই সফল নয় | যে সফলতা অন্যকে ধ্বংস করে উম্মাদের মতো গজিয়ে উঠে সে সফলতায় ধস নামতেও সময় লাগেনা | সেখানে একজন সফল ব্যক্তির মুখোশে বিফল ব্যক্তির মুখ থাকে | যে সফলতা মানুষ নিজেকে পুড়িয়ে পুড়িয়ে অর্জন করে সে সফলতায় মাটির শক্ত বন্ধন থাকে | সেখানে একজন সফল ব্যক্তির মুখ থাকে, মুখোশ থাকেনা | যারা কখনো সফল হয়না, তারা হয়তো কখনো ব্যর্থও হয়না | ব্যর্থতা বলে পৃথিবীতে কিছু নেই | একদল স্বার্থবাজ মানুষ হয়তো নিজেদের স্বার্থের প্রয়োজনে ব্যর্থতা নামের নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে | কারণ মানুষ অনেক সময় নিজেদের স্বার্থে নতুন নতুন নেতিবাচক থিওরির জন্ম দিয়ে মানুষের মনস্তত্বকে সেটা সত্য মানতে বাধ্য করায় | তবে ব্যর্থতা কৃত্রিম
কিংবা বাস্তব যেটাই হোক না কেন, ব্যর্থতা তার ভিতরে নিয়ে গিয়ে মানুষকে চেনায় জীবন কতটা কঠিন | ব্যর্থতা জীবনের চেয়েও কঠিন | তাই ব্যর্থ হলে মানুষ জীবনের কঠিন সত্যটাকে দেখতে পায়, যেটার বাইরের আবরণটা কঠিন হলেও ভিতরের আবরণটা অনেক তরল | যদি মানুষ তখন তার পায়ের নিচের মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারে তখন ব্যর্থ বলে প্রচার করা মানুষটা বা মনের ভিতর চাপিয়ে দেওয়া ব্যর্থতা সেই মানুষটাকে একজন সাধারণ মানুষে রূপান্তরিত হয় | খুব সাধারণ একটা মানুষ, যে মানুষটা জানে সে ব্যর্থ নয় বরং যারা তাকে ব্যর্থ বানিয়ে নিজেদের সফল বলে প্রচার করছে তারাই ব্যর্থ | সেই মানুষটা জানে তার স্বপ্ন হারিয়ে গেলেও সুখ হারিয়ে যায়নি | এক একজন ব্যর্থ মানুষের ভিতরে এক একটা সফলতার অধরা স্বপ্ন সারাজীবন বীজ হয়ে সুপ্ত থেকে থাকে | সেটা হয়তো একদিন ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠবে, সেই মানুষটা হয়তো তখন থাকবেনা কিন্তু মানুষটার স্বপ্নকে সত্যে পরিণত করতে কেউ না কেউ থাকবেই |
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত