শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
যাত্রীবাহী একটি বাসের চাকা পাংচার (বিকল হওয়ায়) সড়কের ধারে বাসটিকে নিয়ে চাকা পাল্টানোর সময় অপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কা। এক নারী সহ মোট ৫ জন নিহত। এদূর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৪ জন।
মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার ১১ অক্টোবর সকাল পনে ৮ টারদিকে ময়মনসিংহ এর ত্রিশাল থানার ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের চেলেরঘাট এলাকায়। প্রাথমিক ভাবে জানাগেছে নিহত ৫ জনের মধ্যে ৪ জনই গার্মেন্টসকর্মী।
সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, সড়ক দূর্ঘটনার খবর পাওয়া মাত্র দূর্ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পৌছে আহতদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন এবং দূর্ঘটনাস্থলে নিহত ৩ জনের মৃতদেহ সংবাদ সংগ্রহকালে উদ্ধার পূর্বক আইনানুগ পক্রিয়া কাজ চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। দূর্ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পর ২ জনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক।
নিহত ৪ জন গার্মেন্টসকর্মী হলেন, ত্রিশাল সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান ওরফে লিটন (২৮), দক্ষিন তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (২৯), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮) ও নাম-পরিচয় সনাক্ত সংবাদ সংগ্রকালে হয়নি অপর একজন গার্মেন্টস শ্রমিক। এছাড়া ত্রিশাল এর রাগামারা এলাকার সোহেল মিয়া (৩৪) এর হাসপাতালে মৃত্য হয়। এনিয়ে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় এক নারী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দূর্ঘটনায় অন্তত পক্ষে আহত হয়েছেন ১৪ জন বলে স্থানিয় প্রত্যক্ষদর্শী সুত্র জানিয়েছেন।
দুই বাসের ধাক্কা নারী সহ ৫ জন নিহত
দুই বাসের ধাক্কা নারী সহ ৫ জন নিহত
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :যাত্রীবাহী একটি বাসের চাকা পাংচার (বিকল হওয়ায়) সড়কের ধারে বাসটিকে নিয়ে চাকা পাল্টানোর সময় অপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কা। এক নারী সহ মোট ৫ জন নিহত। এদূর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৪ জন।মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার ১১ অক্টোবর সকাল পনে ৮ টারদিকে ময়মনসিংহ এর ত্রিশাল থানার ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের চেলেরঘাট এলাকায়। প্রাথমিক ভাবে জানাগেছে নিহত ৫ জনের মধ্যে ৪
জনই গার্মেন্টসকর্মী।সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, সড়ক দূর্ঘটনার খবর পাওয়া মাত্র দূর্ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পৌছে আহতদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন এবং দূর্ঘটনাস্থলে নিহত ৩ জনের মৃতদেহ সংবাদ সংগ্রহকালে উদ্ধার পূর্বক আইনানুগ পক্রিয়া কাজ চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। দূর্ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পর ২ জনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক।নিহত ৪ জন গার্মেন্টসকর্মী হলেন,
ত্রিশাল সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান ওরফে লিটন (২৮), দক্ষিন তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (২৯), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮) ও নাম-পরিচয় সনাক্ত সংবাদ সংগ্রকালে হয়নি অপর একজন গার্মেন্টস শ্রমিক। এছাড়া ত্রিশাল এর রাগামারা এলাকার সোহেল মিয়া (৩৪) এর হাসপাতালে মৃত্য হয়। এনিয়ে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় এক নারী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দূর্ঘটনায় অন্তত পক্ষে আহত হয়েছেন ১৪ জন বলে স্থানিয় প্রত্যক্ষদর্শী সুত্র জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত