শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত দুর্যোগেও প্রতারণা

দুর্যোগেও প্রতারণা

মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক :

মানবতা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে আমাদের কিছু স্বার্থপর মানুষের মাঝে থেকে । উঠে যাচ্ছে সহমর্মিতা, মমত্ববোধ , ও সহানুভূতি । কোনো দুর্যোগে একদিকে ক্ষতিগ্রস্থ মানুষের হাহাকার জীবন বাঁচা মরার লড়াই । অপর দিকে কিছু সংখ্যক হৃদয়হীন পিচাশ,লোভি মানুষের মাঝে জেগে বসেছে প্রতারণা, ছিনতাই ও লোট পাটের মতো ঘৃণিত মানুষিকতা । এও দেখেছি কোনো বাস দুর্ঘটনায় কবলিত হয়ে বহু লোক মারা গিয়েছে এবং আহত মানুষ কাতরাচ্ছে , মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ,অসংখ্য লোক উদ্ধার কাজে এগিয়ে আসছে ,আবার উদ্ধার কাজে লোক জন এগিয়ে আসার আগেই অনেক লোভি বাটপার লোক আহত বা নিহত ব্যক্তির পকেট বা পার্স থেকে মোবাইল ফোন, টাকা , অলঙ্কার ,ব্যাগ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে । 

দুর্যোগের মাঝে আমাদের দেশে কিছু কিছু সুযোগ সন্ধানী প্রতারক ব্যবসায়ীদের মাঝে মানবিকতাবোধ দিন দিন বিলীন হতে চলেছে । প্রতারণা , বাটপাড়ি, লোভ যেন আমাদের কিছু শ্রেণীর ব্যবসায়ীদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে । তারা সুযোগ পেলেই ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিয়ে পকেট কাটছে সাধারণের , যা কোন রকম নিয়মনীতির কিছুই তোয়াক্কা না করেই । এমনকি রিকশাওয়ালা, উবার ওয়ালা ,ভেন গাড়ি চালক কেহই বাদ নাই এ মানসিকতা থেকে । 

হৃদয় নিংড়ানো বহু কষ্ঠ নিয়ে লিখছি এ লিখা , মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তাৎক্ষণিক কি বিভৎস করুন দৃশ্য ,আহাজারি ,সারা দেশের মানুষের হৃদয় কে নাড়া দিয়েছে । অনেকেই বিভৎস দৃশ্য দেখে ঠিক থাকতে পারেনি কান্নায় ভেঙ্গে পড়েছে , হয়েছে মর্মাহত , পড়েছে দুআ দরুদ । দুর্ঘটনায় আহত বা নিহত মানুষের পরিবারের লোকজনের আহাজারি, বাতাসে পুড়া মানুষের লাশের গন্ধ , এগিয়ে আসা মানুষসহ সারা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ বয়ে যাচ্ছিল ,মানুষের কান্নায় আকাশ বাতাস যেন ভারী হয়ে যাচ্ছিলো । আর্মি পুলিশ ফায়ার সার্ভিস সাধারণ মানুষের উদ্ধার তৎপরতা চোখে পড়ার মতো । দলে দলে শত সহস্র মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হাসপাতালে হাজারও মানুষের লাইন আর ভিড় শুধু রক্ত দেয়ার জন্য । আগুনে পুড়ে যাওয়া আহতদের কান্না , বাঁচার আকুতি যেকোনো হৃদয়বান মানুষকেই মর্মাহত করেছে , দারুণ ভাবে পীড়িত করেছে । 

এই দুর্যোগের মাঝেও ঘটে গেছে অসংখ্য অমানবিক ঘটনা । কিছু কিছু লোক যারা সহযোগিতা তো দূরের কথা তার চেয়ে প্রচার ,লাইফ টেলিকাস্ট ,ভিডিও ধারণ , কন্টেন্ট ক্রিয়েটিং ইত্যাদিতে হুমড়ি খেয়ে পড়েছে যা অত্যন্ত দুঃখজনক ,সুষ্ঠু ও নিবিড় উদ্ধার কাজের প্রতিবন্ধকতা ছাড়া আর কিছুই না । অত্যন্ত পরিতাপের বিষয় এই যে অনেক মিডিয়ায় দেখতে পাচ্ছি দুর্ঘটনা কবলিত এলাকার আশে পার্শ্বে মুহূর্তেই কিছু দোকানিরা ইচ্ছেমতো পানির দাম বৃদ্ধি করে দেয় । বিপদের সময় আঁশে পার্শ্বে দোকানিরা ২লিটার বোতল পানির দাম নেয় ৬০০ টাকা । কত বড় সুযোগ সন্ধানী , কত  বড় প্রতারক ,কত বড় বাটপার ,কত বড় অর্থ লোভী পিচাশ ! দুর্যোগেও প্রতারণা! ইভেন কিছু রিকশাওয়ালা ভেন চালক সুযোগে ভাড়া বৃদ্ধি করেছে যা কোনদিনও কাম্য নয় । 

দুর্ঘটনায় আহত নিহত মানুষের জন্য তাদের পরিবারের অপূরণীয় ক্ষতির কষ্টে সারা দেশের মানুষ যখন গভীর ভাবে শোকাহত । ঠিক এরকম সময়ে বিপদে ২লিটার পানির বোতলের দাম ৬০০ টাকা দাম হাকানো দোকানির ভূলুণ্ঠিত করা মানবতার বিষয় টি আরও গভীরভাবে ক্ষত সৃষ্টি করেছে আমার আপনার সকলের মনে।আমরা শোকাহত ! 

মহান আল্লাহ নিহত পরিবারকে সইবার ক্ষমতা দিন সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা দান করুন ।

খুঁজুন