শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত এ যাবৎকালের শক্তিশালী কমিটি গজারিয়া উপজেলা আওয়ামী লীগ

এ যাবৎকালের শক্তিশালী কমিটি গজারিয়া উপজেলা আওয়ামী লীগ

আজিজুল হক পার্থ, সাংবাদিক :

গতকাল থেকেই ভাবছিলাম লিখবো কিন্তু ক্লান্ত দেহ আর বিষন্নতায় ভরা অস্তির মন,আমি এই মুহূর্তে একজন পেশাদার সাংবাদিক,আমাকে লিখতেই হয়,এই লেখায় আমাকে গত ৪/৫বছর যাবৎ সৎ ভাবে বাঁচিয়ে রেখেছেন সেই সাথে এই মুহূর্তে বেঁচে থাকারও অবলম্বন আর রাজনীতি আমার কাছে নেশার মত,ছোট বেলা থেকে ভাল লাগতো আর বঙ্গবন্ধুর আদর্শ লালন করার কারণে পদ পদবিহীন সাধারণ ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও পেশাগত কারণে শতভাগ নিরপেক্ষ থাকার চেষ্টা করি,আমি ব্যক্তিগত ভাবে ঘৃণা করা মানুষ গুলোরও কোন ক্ষতির চিন্তা করি না।


দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় ছাত্রলীগের এর রাজনীতি ও গত ৪/৫ বছর যাবৎ উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারটি বাঁচিয়ে রাখতে সক্রিয় থাকার চেষ্টার ফল স্বরুপ গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর শূন্য পদে সদস্য, সম্মেলন প্রস্তুতি উপ কমিটিতে অন্তর্ভুক্ত ও কাউন্সিলর হিসেবে কাজ করার সুযোগ হওয়ায়,চেষ্টা করেছি নিজের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ পালনের,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সম্মেলনে এমনিতেই বিভিন্ন পেশাজীবি মানুষের অংশ গ্রহণ থাকে।সে জন্য অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় উপজেলা আওয়ামী লীগের নব ঘোষিত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান,শান্তিপ্রিয় মানুষ,জননেতা আমিরুল ইসলাম এর কাছে।উনার সার্বিক সহযোগিতায় আজকের এই পথ চলা।


গতকাল সম্মেলন শেষ হওয়ার ১৫/২০ মিনিটের মধ্যে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে হুমকি আমাকে শায়েস্তা করার।কন্ঠস্বরটা কিছুটা পরিচিত'ই লাগলো তবুও বলবো এ যাবৎকালের সর্বোচ্চ শক্তিশালী কমিটি ঘোষিত হয়েছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর।জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান,জননেতা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সবাইকে যথাযথ মূল্যায়ন করেছেন, দক্ষ সংগঠক আমিরুল ইসলাম সাহেব গত এক যুগের বেশী সময় অক্লান্ত পরিশ্রম করে উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখেছেন,দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সা:সম্পাদকের দ্বায়িত্ব পালন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও সফল  তাই স্বাভাবিক কারণে তিনি সভাপতি পদে বিকল্পহীন ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মো:রেফায়েত উল্লাহ খাঁন তোতা (সি,আই,পি)কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রেখে এক দিকে যেমন দলের বৃহৎতম ঐক্য সৃষ্টিতে যুগান্তকারী পদক্ষেপ অন্য দিকে ব্যক্তি তোতা সাহেব এরও রাজনৈতিক প্লাটফর্ম তৈরী হলো সা:সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ নেতৃত্বের দাবিদার, সেই উপজেলা ছাত্রলীগ এর নেতা থেকেই তিনি ছিলেন নেতৃত্ব প্রত্যাশী,ইতিমধ্যে একাধিক বার উপজেলা আওয়ামী লীগের একাধিক কমিটিতে বিভিন্ন পদে নেতৃত্ব দানকারী ও একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসেবেও যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন মো:মনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ,১নং যুগ্ম সম্পাদক হিসেবে গুয়াগাছিয়া ইউপির একাধিকবার এর ইউপি চেয়ারম্যান,যিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে অন্যতম দিকপাল আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন ও ২নং যুগ্ম সম্পাদক আরেক রাজনৈতিক বোদ্ধা, যিনিও উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে অন্যতম পথ প্রদর্শক আলহাজ্ব মুমিনুল হক টিটু,যা আমার কাছে একটি শক্তিশালী হয়েছে বলেই আমি বিশ্বাস করে।


অনেকে এবার ডা:মাজহারুল হক তপনের কথা বলবেন, তিনি নি:সন্দেহে অধিক যোগ্যতা সম্পূর্ণ,এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সা:সম্পাদক বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। উনাকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে ঘোষণা করে উনাকে সন্মানিত করা হয়েছে,উনার জন্য বৃহত্তম পরিসর অপেক্ষা করছে।সব কিছুই হয়েছে জননেতা মোহাম্মদ মহিউদ্দিন এর দূরদর্শিতার জন্য।


পরিশেষে নব ঘোষিত কমিটির আগামীর পথচলায় গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠা হোক আর সেই সব হুমকি দাতাদের শুভ বোধের উদয় হোক,সকলেই যোগ্য ছিল বিশেষ করে পারিবারিক ভাবে সবাই গজারিয়া বাসীর সুপরিচিত,এর মধ্যেই কাউকে না কাউকে আলাদা ভাবে ভাল লাগা ও সমর্থন করা নিশ্চয়ই আমার দোষ হতে পারে না।আশা করি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে আরো শক্তিশালী রুপরেখা পাব।

খুঁজুন