অপু মাহফুজ :
একদিন আমি উনার রুমে ঢুকলাম, প্রশ্ন করলাম, একটা কথা বলি? উনি বললেন - বলো ,আমি বললাম - "চিফ আমার বেতন অনুযায়ী আমার কাজ আমি হালাল করছিনা "। মানে হলো যে বেতন পাচ্ছি, সেই বেতন এর মতো করে কাজ করছিনা বা করতে পারছিনা৷ আমার খুব অনুশোচনা হচ্ছে। "
একদিন আমি উনার রুমে ঢুকলাম, প্রশ্ন করলাম, একটা কথা বলি? উনি বললেন - বলো ,আমি বললাম - "চিফ আমার বেতন অনুযায়ী আমার কাজ আমি হালাল করছিনা "। মানে হলো যে বেতন পাচ্ছি, সেই বেতন এর মতো করে কাজ করছিনা বা করতে পারছিনা৷ আমার খুব অনুশোচনা হচ্ছে। "
উনি ২ সেকেন্ডের মধ্যে উত্তর দিলেন, এগুলো "অনু পরমানু ছেড়ে, এগুলো ভাবনা না ভেবে দেশের জন্য বড় বড় কাজ করো৷ "
সেই কথাটি জিজ্ঞেস করার পর ১ যুগ হয়ে গেছে, এর পর থেকে আমি যে তৃণমূলের কাছে গিয়ে ১১ বছর ধরে এস এম ই এবং এই শিল্প এবং সংলিষ্ট উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি আর সেটার স্পিড, র্যাডিয়াস এমন যে অফিসে বসে আর এসি তে খুব কম কাজই করতে পারি। উনার এই একটি স্পিচেই ২ সেকেন্ডের আমার জীবনের ফিলোসফি বদলে গিয়েছে। আমি সেই যুদ্ধেই আছি - কাজ সাজাচ্ছি শিল্প খাতে নতুন অনুষ্ঠান আসছে ইনশাআল্লাহ।
আর চ্যানেল আই এর উপস্থাপনা ও ব্র্যান্ড এর কাজে আমাদের দৌড়াদৌড়ি রয়েছে নিয়মিত।
"And That what is called the spirit and enlightenment "
ফরিদুর রেজা সাগর : যাঁকে নিয়ে আমি একটা গবেষণা ধর্মী বই লিখতে চেষ্টা করছি এবং সেই ভাবে আমি ডেটা এন্ড ডটস সাজাচ্ছি। সেইখান থেকে কিছু অংশ
মিডিয়া ব্র্যান্ড মার্কেটিং এর এক দিকপাল - ফরিদুর রেজা সাগর।
বাংলাদেশে প্রথম সংবাদ অর্থাৎ মেইন স্ট্রিম নিউজ ব্র্যান্ডেড করেন এই মিডিয়া ব্র্যান্ড মার্কেটিং এর জনক,, ব্র্যান্ডের জনক, বাংলাদেশে যে নিউজ এর শিরোনাম কোনো কোম্পানী ফিচার করতে পারে, এই আইডিয়া প্রথম উনার চিন্তা থেকে আসা। চ্যানেল আই সংবাদে সিটিসেল সংবাদ শিরোনাম সেই ঐতিহ্যবাহী পথ ধারণ করেছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি চ্যানেল এমন সরাসরি সংবাদ শিরোনাম ব্র্যান্ডেড করে চ্যানেল গুলোর স্পন্সর এবং এয়ারটাইম সেলের চিন্তা বিস্তৃতি ঘটিয়েছে, এই ক্রেডিট ফরিদুর রেজা সাগর এর প্রাপ্য।
বাণিজ্য সংবাদ, খেলার সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, বিশেষ সংবাদ, কৃষি সংবাদ এই সব কিছুতে বড় বড় ব্র্যান্ডের উপস্থিতি ঘটিয়েছেন এবং সেই বড় বড় ব্র্যান্ড গুলোকে নিয়েই মিডিয়া মার্কেটিং কে নিয়ে গেছেন এক অনবদ্য উচ্চতায় বাংলাদেশে৷
তৈরী করেছেন ট্রেন্ড।
২৭ টি বছরে গণমানুষের জীবন এবং গণমাধ্যম যে গণমানুষের জীবন বদলে দেবার মত ব্র্যান্ড যেমন হয়েছে চ্যানেল আই, তেমনি ব্র্যান্ড মার্কেটিং এ এক অনবদ্য পরিবর্তন ঘটিয়েছেন ফরিদুর রেজা সাগর |
অনুষ্ঠানের কথা যদি বলি, যা কিছু প্রথম এবং বাংলাদেশের মানুষের জীবন ঘেষে যায়, যেখানে মানুষের জীবন মানের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি, তরুণ প্রজন্মের জন্য অবারিত সুযোগ সৃষ্টি এমন সব অনুষ্ঠান এবং শো তে চ্যানেল আই পাইওনিয়র।
এ সকল কিছু নিয়ে, চ্যানেল আই কে সমৃদ্ধ করে বড় বড় শো, রিয়েলিটি শো এবং ইনফোটেইনমেন্ট এ চ্যানেল আই এগিয়েছে
আর সেই ব্র্যান্ড মার্কেটিং এ এক মায়াময়, প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়ে থেকেছেন বিশ্বাস হয়ে শক্তি হয়ে, প্রতিটি অনুষ্ঠান ও অনেক বড় বড় মেগা প্রোগ্রাম এন্ড এরেনজমেন্ট কে করেছেন শক্তিশালী ও পোখতো।
বাংলাদেশের জন্য শুধু হাসিমুখে কাজ করা শিখিয়েছেন জনাব ফরিদুর রেজা সাগর তার চ্যানেল আইতে সবাইকে পরিবারের সদস্য বানিয়ে।
গ্রামীন ফোন তৃতীয় মাত্রা, সংবাদ পত্রে বাংলাদেশ এমন অনুষ্ঠান প্রতিদিন হতে পারে এই আইডিয়া উইথ বিগ ব্র্যান্ডেড অপরটুনিটি উইথ এভরিডে প্রোগ্রাম এমন প্রোগ্রাম প্রথম শুরু করলো চ্যানেল আই।
বিশেষ দিন মানেই চ্যানেল আই, একটা ব্র্যান্ড কে দেশের মানুষের জন্য একটা স্ক্রীণ কে পুরোটাই সাজিয়ে ফেললেন।
রুপকথার রাজপুত্রের মত, উনার হাতে যেন আছে একটা ম্যাজিক ওয়ান্ড।
চ্যানেল আই সেরাকন্ঠ, মেরিডয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ, লাক্স চ্যানেল আই সুপারস্টার, লাক্স চ্যানেল আই পার্ফর্মেন্স এওয়ার্ড, সিংগাপুর চ্যানেল আই বেস্ট এওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই মিউজিক এওয়ার্ডস কাতার, ইউ এস এ , দক্ষিন পুর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগীত এর মঞ্চ তৈরী করেছে চ্যানেল আই।
১০০০ কন্ঠ ছাড়া বাংলা নববর্ষ কি করে উদযাপিত হয়? চ্যানেল আই সেই আয়োজন করলো।
জব্বারের বলি খেলা থেকে লাইভ নৌকা বাইচ........ কি নয়!
চ্যানেল আই আদিবাসী মেলা, পার্বত্য মেলা সাকসেসফুল কন্ডাক্ট করেছে কয়েকবার।
এগুলো শুধু একটা মিডিয়া ব্র্যান্ড মার্কেটিং নয়, এটা একটা আস্থা আর বিশ্বাস নিয়ে বিগেস্ট ব্র্যান্ড এন্ড জায়ান্ট নেম গুলোকে নিয়ে বাংলাদেশের কথা বলা। এন্ড প্রতিটি অনুষ্ঠানে ওতপ্রোত ভাবে প্রত্যক্ষভাবে বা পরক্ষভাবে উপস্থাপনার কাজ কিংবা ব্র্যন্ড ম্যানেজমেন্ট এর কাজ করার সুবাদেই আমি অনেক কাছ থেকে কাজ করবার সৌভাগ্য পেয়েছি, দেখার এবং শেখার- লেখার চেষ্টা করছি।
লক্ষ লক্ষ দর্শকের, উপস্থিতিতে মধ্যপ্রাচ্যের আলো ঝলমলে শহর দুবাইতে ৫ বার অনুষ্টিত হয়েছে লাক্স চ্যানেল আই পার্ফর্মেন্স এওয়ার্ড হুইচ আর ইনডিড ইমপসিবল টু ইম্যজিন, হি রিয়েলি মেকস ইট রিয়েল। বড় বড় ব্র্যান্ড গুলো তাঁদের ব্র্যান্ডের সব চাইতে বড় বিস্বস্ত ও বলিষ্ঠ আস্থা রেখেছেন চ্যানেল আই এর ফরিদুর রেজা সাগর এর প্রতি।
কিউট চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে, কবিতার রিয়েলিটি শো হয়েছে, ইয়ং লিডার্স প্রোগ্রাম করেছি আমরা যার বদৌলতে ৪ টি ব্যাচে তরুণ রা বিশ্ববিদ্যালয় পাশ করেই মালয়েশিয়া, ইংল্যান্ড, মিলান থেকে তাদের বড় ডিগ্রি নিয়ে এসেছেন।
আড়ং ডেইরী চ্যানেল আই বাংলার গান ফোক সং কম্পিটিশনে এ যে ফোক এর ফোর্স দেখেছি দাঁড়িয়ে থেকে কাজ করে, উই ডু ফরগেট হাও টু লার্ন, ইটস নট জাস্ট এ চ্যানেল, ইটস নট এ ইউনিভার্সিটি, ইটস এ ওয়ার্ল্ড টু এক্সপ্লোর।
এন্ড আওয়ার জার্নি মুভস অন এন্ড অন।
২০০০ এর ওপর ফুল লেংথ ফিচার ফিল্ম ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড কে সারা বিশ্ব থেকে এনে দিয়েছে অনেক সম্মাননা৷
এ সব কিছুই সম্ভব হয়েছে বাংলাদেশের মিডিয়ায়, গণ মানুষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালবাসার মানুষ, যার হৃদয়ে বাংলাদেশ।
মায়ের দারুণ বাধ্য একজন আদুরে ছেলে, একজন রিয়েল ভিশনারী ম্যান, একজন মেন্টর, লিডার এর কারনে।
তাঁর কারনে।
তিনি একজনই, ফরিদুর রেজা সাগর।
পুনশ্চঃ - বই টা বের হলে পড়বেন, জানবেন অনেক অজানা কথা। হাসতেও পারবেন।
আজকে
শুধুই ভালবাসা........
হ্যাপি বার্থ ডে অনারেবল চীফ