অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী শিক্ষাবিদ ঃ
পৃথিবীর স্বার্থপর মানুষ, তোমাকে যদি বিদায় দেয়, তবে সহাস্যে মেনে নাও আর সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল প্রাথর্না করো , ঠিক যেমন আমাদের মহামানবেরা প্রার্থনা করতেন "ওদের জ্ঞান দাও প্রভু ওদের ক্ষমা করো" I
আজ সবাই তোমাকে ছেড়ে দিলো, তুমি তাদের ছাড়োনি, এটাই তোমার মহত্ব | আজ তুমি একা হয়ে গেলে, এতদিন তুমি ভেবেছিলে তাদের শক্তি তোমার প্রয়োজন, কখনো নিজের শক্তির কথা ভেবেও দেখোনি, এখন তোমার নিজের শক্তিকে চেনার সুযোগ তৈরী হলো, এটাই তোমার অর্জন |
এতদিন তুমি মনে করেছিলে তুমি তাদের প্রিয়জন, আজ তুমি বুঝতে পারলে তুমি তাদের প্রয়োজন ছিলে, এই চেনাটা তোমাকে আগামীদিনের পথ চলতে সাহায্য করবে, এটাই তোমার অভিজ্ঞতা |
আজ সবাই তোমাকে চরম অপমান করলো, তোমার সব অবদান ধুলোয় মিশিয়ে তোমাকে পর্যুদস্ত করলো, তুমি তখনও কেঁদোনা, চরম প্রতিশোধ নেবার কথা একবারও ভেবোনা, তুমি ছোট হও, বিনীত হও, ক্ষমাশীল হও, মাথাটা নিচে নামিয়ে অবনত হও, তোমার আজকের ধৈয্যের পরীক্ষাটাই তোমার জীবনের চরম শিক্ষা |
জীবনে অনেক সময় জিততে গেলে হেরে যেতে হয়, এটাকেই বলে হেরে গিয়ে জিতে যাওয়া I অনেক সময় নিজেকে জিতানোর জন্য নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিতে হয় I সূর্য যেমন তিল তিল ক্ষয়ে প্রতিনিয়ত পৃথিবীকে আলোকিত করে যায়, ঠিক নিজেকে জিতানোর জন্য অনেক সময় নিজেকে হারতে হয় I এইটা পরাজয় নয়, বরং পরাজয়ের ভিতরে নিয়ে লুকিয়ে থাকা এক একটা ত্যাগ, বিসর্জন, আত্মদান | ত্যাগ এভাবে হেরে গিয়ে জিতে যায় | ক্রমশ তা হয়ে উঠে অক্ষয়, অপরাজেয়, অবিনশ্বর |
প্রস্থান মানে চির বিদায় নয়, প্রস্থান মানে পরাজিত হওয়া নয় বরং প্রস্থান মানে তোমার মতো নতুন আরেকজনকে জায়গা করে দেওয়া, হয়তো তুমি যা পারোনি, সেটাই সে করে দেখাবে | সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, তারপরও মুখ ফুটে না বললেও সবাই তোমার মূল্য হাড়ে হাড়ে টের পাবে | মনে রাখবে মানুষকে মেরে ফেলা যায়, কখনো ধ্বংস করা যায়না |
মনে হয় আমি লিখছিনা, কেউ লিখছে | কারো কারো নিভৃত আত্মত্যাগ আমাকে লেখাচ্ছে | আমি লিখিনা, কেউ আমাকে লেখায় |
জীবনে অনেক সময় জিততে গেলে হেরে যেতে হয়
জীবনে অনেক সময় জিততে গেলে হেরে যেতে হয়
অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী শিক্ষাবিদ ঃপৃথিবীর স্বার্থপর মানুষ, তোমাকে যদি বিদায় দেয়, তবে সহাস্যে মেনে নাও আর সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল প্রাথর্না করো , ঠিক যেমন আমাদের মহামানবেরা প্রার্থনা করতেন "ওদের জ্ঞান দাও প্রভু ওদের ক্ষমা করো" I আজ সবাই তোমাকে ছেড়ে দিলো, তুমি তাদের ছাড়োনি, এটাই তোমার মহত্ব | আজ তুমি একা হয়ে গেলে, এতদিন তুমি ভেবেছিলে তাদের শক্তি তোমার প্রয়োজন, কখনো নিজের শক্তির কথা ভেবেও দেখোনি, এখন তোমার নিজের শক্তিকে চেনার সুযোগ তৈরী হলো, এটাই তোমার অর্জন | এতদিন তুমি মনে করেছিলে তুমি তাদের প্রিয়জন, আজ তুমি বুঝতে পারলে তুমি তাদের প্রয়োজন ছিলে, এই চেনাটা তোমাকে আগামীদিনের পথ চলতে সাহায্য করবে, এটাই তোমার
অভিজ্ঞতা | আজ সবাই তোমাকে চরম অপমান করলো, তোমার সব অবদান ধুলোয় মিশিয়ে তোমাকে পর্যুদস্ত করলো, তুমি তখনও কেঁদোনা, চরম প্রতিশোধ নেবার কথা একবারও ভেবোনা, তুমি ছোট হও, বিনীত হও, ক্ষমাশীল হও, মাথাটা নিচে নামিয়ে অবনত হও, তোমার আজকের ধৈয্যের পরীক্ষাটাই তোমার জীবনের চরম শিক্ষা | জীবনে অনেক সময় জিততে গেলে হেরে যেতে হয়, এটাকেই বলে হেরে গিয়ে জিতে যাওয়া I অনেক সময় নিজেকে জিতানোর জন্য নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিতে হয় I সূর্য যেমন তিল তিল ক্ষয়ে প্রতিনিয়ত পৃথিবীকে আলোকিত করে যায়, ঠিক নিজেকে জিতানোর জন্য অনেক সময় নিজেকে হারতে হয় I এইটা পরাজয় নয়, বরং পরাজয়ের ভিতরে নিয়ে লুকিয়ে থাকা এক
একটা ত্যাগ, বিসর্জন, আত্মদান | ত্যাগ এভাবে হেরে গিয়ে জিতে যায় | ক্রমশ তা হয়ে উঠে অক্ষয়, অপরাজেয়, অবিনশ্বর | প্রস্থান মানে চির বিদায় নয়, প্রস্থান মানে পরাজিত হওয়া নয় বরং প্রস্থান মানে তোমার মতো নতুন আরেকজনকে জায়গা করে দেওয়া, হয়তো তুমি যা পারোনি, সেটাই সে করে দেখাবে | সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, তারপরও মুখ ফুটে না বললেও সবাই তোমার মূল্য হাড়ে হাড়ে টের পাবে | মনে রাখবে মানুষকে মেরে ফেলা যায়, কখনো ধ্বংস করা যায়না | মনে হয় আমি লিখছিনা, কেউ লিখছে | কারো কারো নিভৃত আত্মত্যাগ আমাকে লেখাচ্ছে | আমি লিখিনা, কেউ আমাকে লেখায় |
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত