ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নাকি ক্রিকেট দুনিয়ায় একেবারে নতুন বিপ্লব ঘটাতে যাচ্ছেন। ভারত ও আইসিসিকে তুড়ি মেরে উড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন এক নতুন ধারার টুর্নামেন্টের, নতুন ধারার ক্রিকেট বিশ্বকাপের।
একজন রসিকতা করে বললেন, আসিফ নজরুলের বিকল্প বিশ্বকাপের নাম হবে 'মজলুম বিশ্বকাপ ক্রিকেট’। আয়োজক? বাংলাদেশ ও পাকিস্তান। কারণ বিপ্লব হলে যৌথভাবেই করতে হবে।
বিশ্বকাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, কারণ ধৈর্য কম, উত্তেজনা বেশি, আর ফলাফল চাই দ্রুত।
আসিফ নজরুল ক্রীড়াপ্রেমী মন নিয়ে জানিয়েছেন, ভিন্নধর্মী বিশ্বকাপে অংশ নেবে মোট ১৬টি মুসলিম দেশ, যাদের চারটি গ্রুপে ভাগ করে মাঠে নামানো হবে। গ্রুপের নাম নাকি হবে A, B, C, D (এখানেও কোনো বিতর্কে যেতে চাননি তিনি)।
অংশগ্রহণকারী ১৬ টি দেশই আইসিসির সহযোগী দেশ, তারা বিভিন্ন সময় ভারতের ক্রিকেট রাজনীতির শিকার হয়েছে। ফলে তারা বিকল্প বিশ্বকাপ আয়োজনে একমত হয়েছে।
জানা গেছে, খেলা হবে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৮ টি ভেন্যুতে। সেমিফাইনাল হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফী স্টেডিয়ামে, কারণ ইতিহাস ছাড়া আবেগ জমে না। ফাইনাল? ঢাকার শেরে-বাংলা স্টেডিয়ামে।
ক্রীড়া উপদেষ্টা আরও জানিয়েছেন, বিকল্প বিশ্বকাপ আয়োজনের মূল লক্ষ্য একটাই, ক্রিকেটকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করা। তার ভাষায়, ভারতকে শিক্ষা দিতেই হবে, আর সেই শিক্ষার পাঠ্যবই হলো বিকল্প বিশ্বকাপ।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, মালদ্বীপ, ইরান, ইন্দোনেশিয়া, সিয়েরা লিওন ও মালি।
খেলাপেমী উপদেষ্টা আরও জানিয়েছেন, শীঘ্রই ভেন্যু ও দিনক্ষণ ঠিক করা হবে। দুবাইয়ে জরুরি বৈঠকে চূড়ান্ত হবে সবকিছু।
ক্রিকেট যে শুধু ব্যাট-বল নয়, আদর্শ, আবেগ আর ভূরাজনীতিরও খেলা, 'মজলুম বিশ্বকাপ ক্রিকেট’ সেটাই আবার প্রমাণ করবে! 😄🏏