সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জে দু'দিন ব্যাপী স্বাস্থ্য সম্মত বিষয়ক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে দু'দিন ব্যাপী স্বাস্থ্য সম্মত বিষয়ক সভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, বাগেরহাট: 

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে ( ৫ ও ৬ এপ্রিল বুধ, বৃহস্পতিবার) এ দু’দিন ব্যাপী  ইউনিয়নের ৩ টি গ্রামকে স্বাস্থ্যসম্মত তৈরি করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ভাইজোড়া  বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িযা ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী এ ৩ টি গ্রামকে স্বাস্থ্যসম্মত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সভায় কমিউনিটি সহায়তার ২০ জন মেয়ে ও ওয়াস সহায়তায়  ১ জন ছেলে অংশ গ্রহন করেন। 

সভায় স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ  রামপাল ক্লাষ্টারের মো. ওহিদুজ্জামান, ওয়ার্ল্ডভিশনের এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। অন্যান্যের মধ্যে প্রোগ্রাম অফিসার রিপন হালদার, রাফায়েল রায়, স্বপন হালদার প্রমুখ। 

সভায় স্যানিটেশন, পানি ও ল্যাট্রিনের ওপর বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

খুঁজুন