সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নেত্রকোনার বারোমারি লক্ষীপুর সীমান্তে বিজিবি’র গুলিতে নিহত-১

নেত্রকোনার বারোমারি লক্ষীপুর সীমান্তে বিজিবি’র গুলিতে নিহত-১

জেলা প্রতিনিধি (নেত্রকোনা) :

নেত্রকোনার দূর্গাপুরের বারোমারি লক্ষীপুর সীমান্তে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সীমান্তে সুপারি পারাপারের সময় এ ঘটনা ঘটে। আমিনুল লক্ষীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। এসময় জায়দুল ইসলাম নামের একই গ্রামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবতীর্তে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে সুপারি নেয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় চোরাকারবারিদের সাথে বিরোধে জড়ায় বারোমারি বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা। বিজিবির সাথে লাইন ম্যানদের প্রতি বস্তা ৫০ টাকা চুক্তিতে ৫০০ বস্তা সুপারি পাচারের কথা থাকলেও তারা ১ হাজার বস্তা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয় চোরাচালান গ্রুপ ও বিজির মধ্যে। এসময় বিজিবির গুলিতে অমিনুল নামের একজন নিহত হন জায়দুল নামের একজন আহন হন। স্থানীয়রা জায়দুল নামের আহত ব্যাক্তিকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে এ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন (৫৩) নামের এক সদস্য আহত হয়েছে মর্মে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত আমিনুলের পিতা আব্দুল বারেক অভিযোগ করেন, তার ছেলে লেবার। সকলের মালামাল পার করে দেয়ার জন্য তাকে ডেকে নিলে বিজিবি সদস্যরা গুলি চালায়। প্রথম একটি গুলির শব্দ শোনেন এবং পরে আরও একটি গুলির শব্দ শুনতে পেয়ে বেরিয়ে দেখেন তার ছেলে মারা গেছে। ব্যবসায়ী জায়দুল আহত হযেয়ছে। পরে বিজিবির মোটর সাইকেল আটাকালে তাদেরকে ফেলে পালিয়ে যায়।  

এ ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া লুৎফর রহমান জানান, সীমান্তে সংঘর্ষ হয়েছে। গুলাগুলিতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এদিকে ৩১ বিজিবির অধিনায়ক ল্যাপ্টেন্যান্ট জেনারেল আরিফুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার ফোন কেটে দেন। কিন্তু স্থানীয় সাংবাদিকদের নিকট জানান, ১২ বস্তা সুপারিসহ সাতজনকে আটক করে টহল বিজিবি। এসময় বিজিবির সদস্যদের উপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালালে তারা আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়ে। 

খুঁজুন