শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অপরাধে নওগাঁ-২ 'পত্নীতলা-ধামইরহাট' আসন এর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান সরকার ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ তোফাজ্জল হোসেন কে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকেলে দু' জনকে আলাদা পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।
নওগাঁ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ নভেম্বর তারিখে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বাবলু'র উপস্থিতিতেই দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। আর ৩ ডিসেম্বর থেকে জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জাল হোসেনের লোকজন রঙ্গিন ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। তা বিভিন্ন গনমাধ্যম সহ বেশ কিছু যায়গায় উঠে আসে। যা নির্বাচনী আচরবিধিমালার ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তাই আগামী ১০ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
শোকজ এর বিষয়ে জানতে, শহিদুজ্জামান সরকার বাবলু'র মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ্যাডঃ তোফাজ্জল হোসেন বলেন, আমরা মিছিল-মিটিং কিছুই করিনি। বরং অন্যরা আচরনবিধি ভঙ্গ করছেন। কেবল মাত্র নিজ আসনে একটি দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার শোকজ এর সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁ-২, আসনে দু'জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি
নওগাঁ-২, আসনে দু'জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অপরাধে নওগাঁ-২ 'পত্নীতলা-ধামইরহাট' আসন এর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান সরকার ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ তোফাজ্জল হোসেন কে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকেলে দু' জনকে আলাদা পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।নওগাঁ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ৩০ নভেম্বর তারিখে আওয়ামীলীগ
মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বাবলু'র উপস্থিতিতেই দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। আর ৩ ডিসেম্বর থেকে জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জাল হোসেনের লোকজন রঙ্গিন ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। তা বিভিন্ন গনমাধ্যম সহ বেশ কিছু যায়গায় উঠে আসে। যা নির্বাচনী আচরবিধিমালার ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই আগামী ১০ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে
হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।শোকজ এর বিষয়ে জানতে, শহিদুজ্জামান সরকার বাবলু'র মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ্যাডঃ তোফাজ্জল হোসেন বলেন, আমরা মিছিল-মিটিং কিছুই করিনি। বরং অন্যরা আচরনবিধি ভঙ্গ করছেন। কেবল মাত্র নিজ আসনে একটি দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে।এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার শোকজ এর সত্যতা নিশ্চিত করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত