শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ :
নওগাঁ বাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে চরম দূর্ভোগ সহ ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্থানে যাতায়াত কারি লোকজন। একদিকে সময় অপচয় অপরদিকে গন্তবে পৌছাতে গুনতে হচ্ছে দ্বিগুণ (ভারা) টাকা।
সুত্রে জানা যায়, সরকারি ভাবে মহাসড়কে সিএনজি চলাচলের কোন অনুমতি নেই। সরকারি নিয়ম না মেনে তারা মহাসড়কে ভাড়ায় সিএনজি চালায়। এতে বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা বরাবরই বাধা দেয়। সিএনজি মহাসড়কে চলাচল করায় প্রায়শই দেখা যায় দূর্ঘটনা, এতে প্রাণ যায় শত শত মানুষের। এসব রোধে বরাবরই মহাসড়কে সিএনজি চলাচলে বাধা দিয়ে আসছে নওগাঁ বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের বাধা দেওয়ায় বাস শ্রমিক ও সিএনজি (শ্রমিক) ড্রাইভারদের মধ্যে মাঝে মাঝেই বাস ভাঙচুর সহ শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। অন্যান্য দিনের মতো গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে দ্বন্দ্ব হয়। এতে করে আজ মঙ্গলবার নওগাঁর সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
জানতে চাইলে নওগাঁ থেকে সাপাহারে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়া আরমান হোসেন সহ অন্যান্য যাত্রীরা বলেন, বাস শ্রমিকদের এই ধর্মঘটের কারণে আমাদের এখন দ্বিগুণ ভারা দিয়ে সিএনজি ও ব্যাটারি চালিত চার্জার ভ্যানে করে যেতে হচ্ছে। এতে আমাদের একদিকে নষ্ট হচ্ছে সময় অপরদিকে খরচ হচ্ছে দ্বিগুণ বা তার চেয়ে বেশি।
জানতে চাইলে নওগাঁ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম বলেন, সিএনজি চালকদের সাথে দ্বন্দ্বের কারণে নওগাঁর সকল রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না এর সমাধান হয় ততক্ষণ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
নওগাঁয় বাস চলাচল বন্ধ; দূর্ভোগের শিকার লোকজন
নওগাঁয় বাস চলাচল বন্ধ; দূর্ভোগের শিকার লোকজন
শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ :নওগাঁ বাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে চরম দূর্ভোগ সহ ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্থানে যাতায়াত কারি লোকজন। একদিকে সময় অপচয় অপরদিকে গন্তবে পৌছাতে গুনতে হচ্ছে দ্বিগুণ (ভারা) টাকা।সুত্রে জানা যায়, সরকারি ভাবে মহাসড়কে সিএনজি চলাচলের কোন অনুমতি নেই। সরকারি নিয়ম না মেনে তারা মহাসড়কে ভাড়ায় সিএনজি চালায়। এতে বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা বরাবরই বাধা দেয়। সিএনজি
মহাসড়কে চলাচল করায় প্রায়শই দেখা যায় দূর্ঘটনা, এতে প্রাণ যায় শত শত মানুষের। এসব রোধে বরাবরই মহাসড়কে সিএনজি চলাচলে বাধা দিয়ে আসছে নওগাঁ বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের বাধা দেওয়ায় বাস শ্রমিক ও সিএনজি (শ্রমিক) ড্রাইভারদের মধ্যে মাঝে মাঝেই বাস ভাঙচুর সহ শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। অন্যান্য দিনের মতো গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে দ্বন্দ্ব হয়। এতে করে আজ মঙ্গলবার নওগাঁর সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা।জানতে চাইলে নওগাঁ থেকে সাপাহারে যাওয়ার
জন্য বাসা থেকে বের হওয়া আরমান হোসেন সহ অন্যান্য যাত্রীরা বলেন, বাস শ্রমিকদের এই ধর্মঘটের কারণে আমাদের এখন দ্বিগুণ ভারা দিয়ে সিএনজি ও ব্যাটারি চালিত চার্জার ভ্যানে করে যেতে হচ্ছে। এতে আমাদের একদিকে নষ্ট হচ্ছে সময় অপরদিকে খরচ হচ্ছে দ্বিগুণ বা তার চেয়ে বেশি।জানতে চাইলে নওগাঁ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম বলেন, সিএনজি চালকদের সাথে দ্বন্দ্বের কারণে নওগাঁর সকল রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না এর সমাধান হয় ততক্ষণ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত