শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত স্বাধীনতা মানে কি

স্বাধীনতা মানে কি

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী  :

ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম | পুরোপুরি গল্পটা মনে নেই, তবে মূল কনসেপ্টটা মনে আছে | স্বাধীনতা মানে কি, বিষয়টি বুঝাতে গিয়ে গল্পটার অবতারণা করা হয়েছিল | 

গল্পটা অনেকটা এই রকমের, মা তার ছেলের হাতে দুটো আম দিয়ে বললেন, আম দুটো তোমরা দুই ভাইবোন মিলে ভাগ করে নিবে | অর্থাৎ একটি আম তুমি খাবে, আরেকটি আম তোমার বোন খাবে | ছেলেটা আম দুটো হাতে নিয়ে দেখলো, একটি আম ভালো আছে, আরেকটি আম পচে গেছে | স্বভাবতই পৃথিবীর নিয়ম হচ্ছে ভালোটা নিজে রেখে খারাপটা অন্যের হাতে গছিয়ে দেওয়া | স্বার্থপর পৃথিবীতে এমনটাই ঘটার কথা | 
 
সে যাই হোক, ছেলেটা কিছুক্ষন ভাবলো, তারপর পচা আমটা সে নিজে নিয়ে, ভালো আমটা তার বোনকে খেতে দিলো | ভালো আমটা খেতে খেতে বোনের মুখটা যখন হাসিতে ভরে উঠলো, তখন ছেলেটা অনেক আনন্দ পেলো | ভালো কাজ করতে পারার মধ্যে যে সুখ লুকিয়ে থাকে ছেলেটা সেটা খুব গভীরভাবে অনুভব করতে পারলো | এমন একটা মহৎ কাজ করতে পেরে ছেলেটার নিজেকে অনেক হালকা মনে হলো | 
 
স্বাধীনতা সেটাই যেটা আমাদের নিজের চেয়ে অন্যের ভালোর জন্য ভাবায়, নিজের স্বার্থের চেয়ে সামগ্রিক ও দেশের স্বার্থের জন্য কাজ করতে অনুপ্রেরণা যোগায় | স্বাধীনতা মানে ত্যাগ করতে শেখা, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে দেশপ্রেমের পরীক্ষায় পাস করা | 
 
আমরা সবাই স্বাধীনতা নিয়ে গর্ব করতে শিখি, স্বাধীনতার মধ্যে যে প্রকৃত সুখ নিহিত আছে তা হৃদয় দিয়ে অনুধাবন করি | স্বাধীনতা অনেক বড় বিষয় | সব সময় মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন |
 
মহান আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের মঙ্গল করুন, সব আধিপত্যবাদী শক্তির হাত থেকে আমাদের রক্ষা করুন I

খুঁজুন