শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ১১ যাত্রী নিয়ে পদ্মায় উল্টে গেল স্পিডবোট

১১ যাত্রী নিয়ে পদ্মায় উল্টে গেল স্পিডবোট

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ সময় বোটে ১১ জন যাত্রী ছিলেন। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে জানায় বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র।

তবে আশার খবর হলো ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।

খুঁজুন