সিডনিতে বাংলা গান, নাচ, দেশীয় খাবার, খেলাধুলা ও প্রবাসী বাঙালির প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণে তৈরি হয় সম্প্রীতি ও মিলনমেলার আবহ।
উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার পর আয়োজক সংগঠন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক, সদস্য, নির্বাহী কমিটি, পৃষ্ঠপোষক, শিল্পী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সীমাবদ্ধতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও এত বড় আয়োজন সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি।
আয়োজকদের ভাষ্য, উৎসবে অংশ নেওয়া পরিবার, দর্শক এবং বৃহত্তর কমিউনিটির কাছ থেকে ইতিবাচক সাড়া তাঁদের অনুপ্রাণিত করেছে। সবার সহযোগিতা, অবদান, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসাহের সম্মিলিত প্রচেষ্টায় এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠেছে।
জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা
সিসিএ স্প্রিং ফেয়ারের সাংস্কৃতিক পর্বে সাকিনা আক্তারের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন সাগর বাউল, রবি চৌধুরী, প্রিয়াঙ্কা ও সিথীসহ একাধিক শিল্পী। এ ছাড়া স্বপ্ন ব্যান্ড, ভবের হাট, মাসুদ মিথুন, আতিক হেলাল ও মিতা আতিকের পরিবেশনায় উৎসবের সাংস্কৃতিক পর্ব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সংগীত পরিবেশনায় কিবোর্ডে রাজীব ও ড্রামে রানা অংশ নেন। তাঁদের সহযোগিতা করেন অভিজিত দান ও সোহেল। বিশেষ করে রবি চৌধুরী ও প্রিয়াঙ্কার যৌথ পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। পরিচিত বাংলা গানের সুরে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা। অর্পিতা সেন চৌধুরী ও তাঁর দলের নৃত্য পরিবেশনা এবং বাংলাদেশ থেকে আগত তরুর কৌতুক পরিবেশনাও অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
খাবার, কেনাকাটা ও শিশুদের বিনোদন
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলায় ছিল দেশীয় খাবার, বিভিন্ন পণ্যের স্টল, ফ্যাশন ও জীবনধারাভিত্তিক আয়োজন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনী। এসব স্টলের মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের পণ্য ও কার্যক্রম তুলে ধরার সুযোগ পান।
শিশুদের বিনোদনের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস ক্লাবের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় ছয়টি ক্রীড়া প্রতিযোগিতা। তিনটি বয়সভিত্তিক বিভাগে এসব প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। খেলাধুলার মধ্য দিয়ে আনন্দ, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি উদ্যাপনের সুযোগ পায় তারা।
উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের এমপি ডেভিড সালিবার উপস্থিতি। বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ, নির্বাহী সদস্য ইরফান ফয়েজসহ সংগঠনের নেতারা তাঁদের স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বাকের, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, নির্বাহী সদস্য সাকিনা আক্তার, এএইচএম তৌহিদুল মুর্শেদ, এটিএম মাসুম রানা, হাসিবুল কাইফি, কাজী শাহেদুর রহমান, মোহাম্মদ সাইদুল হক (ফয়সল), মোহাম্মদ শাহাদাত ইসলাম ও ইয়াকুব সাদাতসহ অন্য সদস্যরা।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রিমিয়ার ক্রিস মিনস ও এমপি ডেভিড সালিবা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অর্জন ও সাফল্যের প্রশংসা করেন। পরে তাঁরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পৃষ্ঠপোষকদের সম্মাননা
উৎসব আয়োজনে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ পৃষ্ঠপোষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রিমিয়ার ক্রিস মিনস ও এমপি ডেভিড সালিবা টাইটেল স্পন্সর ‘Motif by Nidhih’-এর কর্ণধার নওশিন করিম, বিল্ড টুডে কনস্ট্রাকশনের পরিচালক শামস আলম এবং Laing+ and Simons Ingleburn-এর পরিচালক আবু রাতুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলর শিরীন আক্তার এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
শিশু-কিশোরদের নিয়ে ঈগলসের ছয় ক্রীড়া প্রতিযোগিতা
সিসিএ স্প্রিং ফেয়ারে শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী উদ্যোগ নেয় ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস ক্লাব। উৎসবের অংশ হিসেবে তিনটি বয়সভিত্তিক বিভাগে ছয়টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিশুকে সনদ দেওয়া হয় এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের আনন্দ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিবারগুলোর সম্মিলিত উপস্থিতিই ছিল এ উদ্যোগের অন্যতম বড় প্রাপ্তি। খেলাধুলার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, বন্ধুত্ব গড়ে তোলা এবং বৃহত্তর কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোই ক্লাবের অন্যতম লক্ষ্য।
ক্লাবটির মতে, খেলাধুলা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিশুদের সুস্থ বিকাশ, সামাজিক দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক, অভিভাবক ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাবটি।
প্রবাসে বাংলা সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এ উৎসব প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা গান, নৃত্য, ঐতিহ্য ও খেলাধুলার আনন্দ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসব-পরবর্তী কৃতজ্ঞতা বার্তায় সিসিএ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের শ্রম, সদস্যদের সহযোগিতা, শিল্পীদের পরিবেশনা, পৃষ্ঠপোষকদের অবদান এবং কমিউনিটির উৎসাহ এ সাফল্যের অংশীদার। সবার ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য সংগঠনটি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন
সিডনিতে বাংলা গান, নাচ, দেশীয় খাবার, খেলাধুলা ও প্রবাসী বাঙালির প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণে তৈরি হয় সম্প্রীতি ও মিলনমেলার আবহ। উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার পর আয়োজক সংগঠন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক, সদস্য, নির্বাহী কমিটি, পৃষ্ঠপোষক, শিল্পী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সীমাবদ্ধতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও এত বড় আয়োজন সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি। আয়োজকদের ভাষ্য, উৎসবে অংশ নেওয়া পরিবার, দর্শক এবং বৃহত্তর কমিউনিটির কাছ থেকে ইতিবাচক সাড়া তাঁদের অনুপ্রাণিত করেছে। সবার সহযোগিতা, অবদান, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসাহের সম্মিলিত প্রচেষ্টায় এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠেছে। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা সিসিএ স্প্রিং ফেয়ারের সাংস্কৃতিক পর্বে সাকিনা আক্তারের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন সাগর বাউল, রবি চৌধুরী, প্রিয়াঙ্কা ও সিথীসহ একাধিক শিল্পী। এ ছাড়া স্বপ্ন ব্যান্ড, ভবের হাট, মাসুদ মিথুন, আতিক হেলাল ও মিতা আতিকের পরিবেশনায় উৎসবের সাংস্কৃতিক পর্ব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সংগীত পরিবেশনায় কিবোর্ডে রাজীব ও ড্রামে রানা অংশ নেন। তাঁদের সহযোগিতা করেন অভিজিত দান ও সোহেল। বিশেষ করে রবি চৌধুরী ও প্রিয়াঙ্কার যৌথ পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। পরিচিত বাংলা গানের সুরে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা। অর্পিতা সেন চৌধুরী ও তাঁর দলের নৃত্য পরিবেশনা এবং বাংলাদেশ থেকে আগত তরুর কৌতুক পরিবেশনাও অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। খাবার, কেনাকাটা ও শিশুদের বিনোদন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলায় ছিল দেশীয় খাবার, বিভিন্ন পণ্যের স্টল, ফ্যাশন ও জীবনধারাভিত্তিক আয়োজন
এবং ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনী। এসব স্টলের মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের পণ্য ও কার্যক্রম তুলে ধরার সুযোগ পান। শিশুদের বিনোদনের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস ক্লাবের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় ছয়টি ক্রীড়া প্রতিযোগিতা। তিনটি বয়সভিত্তিক বিভাগে এসব প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। খেলাধুলার মধ্য দিয়ে আনন্দ, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি উদ্যাপনের সুযোগ পায় তারা। উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের এমপি ডেভিড সালিবার উপস্থিতি। বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ, নির্বাহী সদস্য ইরফান ফয়েজসহ সংগঠনের নেতারা তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বাকের, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, নির্বাহী সদস্য সাকিনা আক্তার, এএইচএম তৌহিদুল মুর্শেদ, এটিএম মাসুম রানা, হাসিবুল কাইফি, কাজী শাহেদুর রহমান, মোহাম্মদ সাইদুল হক (ফয়সল), মোহাম্মদ শাহাদাত ইসলাম ও ইয়াকুব সাদাতসহ অন্য সদস্যরা। সংক্ষিপ্ত বক্তব্যে প্রিমিয়ার ক্রিস মিনস ও এমপি ডেভিড সালিবা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অর্জন ও সাফল্যের প্রশংসা করেন। পরে তাঁরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। পৃষ্ঠপোষকদের সম্মাননা উৎসব আয়োজনে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ পৃষ্ঠপোষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রিমিয়ার ক্রিস মিনস ও এমপি ডেভিড সালিবা টাইটেল স্পন্সর ‘Motif by Nidhih’-এর কর্ণধার নওশিন করিম, বিল্ড টুডে কনস্ট্রাকশনের পরিচালক শামস আলম এবং Laing+ and Simons Ingleburn-এর পরিচালক আবু রাতুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী,
কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলর শিরীন আক্তার এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। শিশু-কিশোরদের নিয়ে ঈগলসের ছয় ক্রীড়া প্রতিযোগিতা সিসিএ স্প্রিং ফেয়ারে শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী উদ্যোগ নেয় ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস ক্লাব। উৎসবের অংশ হিসেবে তিনটি বয়সভিত্তিক বিভাগে ছয়টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিশুকে সনদ দেওয়া হয় এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের আনন্দ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিবারগুলোর সম্মিলিত উপস্থিতিই ছিল এ উদ্যোগের অন্যতম বড় প্রাপ্তি। খেলাধুলার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, বন্ধুত্ব গড়ে তোলা এবং বৃহত্তর কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোই ক্লাবের অন্যতম লক্ষ্য। ক্লাবটির মতে, খেলাধুলা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিশুদের সুস্থ বিকাশ, সামাজিক দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক, অভিভাবক ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাবটি। প্রবাসে বাংলা সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এ উৎসব প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা গান, নৃত্য, ঐতিহ্য ও খেলাধুলার আনন্দ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসব-পরবর্তী কৃতজ্ঞতা বার্তায় সিসিএ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের শ্রম, সদস্যদের সহযোগিতা, শিল্পীদের পরিবেশনা, পৃষ্ঠপোষকদের অবদান এবং কমিউনিটির উৎসাহ এ সাফল্যের অংশীদার। সবার ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য সংগঠনটি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত