মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব সোলার চালিত বোট বিতরণ

২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব সোলার চালিত বোট বিতরণ

উচিংছা রাখাইন কায়েস,রাঙ্গামাটি :

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদ তীরবর্তী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবেশ বান্ধব সোলার চালিত বোট বিতরণ করা হয়েছে। জ¦ালানী ছাড়াই সূর্য্যরে আলোর মাধ্যমে সোলার ভিত্তিক এই বোটে কাপ্তাই হ্রদের পরিবেশ সম্মত হওয়ায় কাপ্তাই হ্রদ দুষিত হবে না। 

আজ রাঙ্গামাটি শহীদ মিনার ঘাটে প্রথম ধামে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সোলার চালিত বোট বিতরণী করেন রাঙ্গামাটি পার্বত্য  জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। 


এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, প্রিয় নন্দ চাকমা, ইউএনডিপি কর্মকর্তা ঐশর্য চাকমা, ঝুমা দেওয়ান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে শহীদ মিনার ঘাট এলাকায় শহরের চন্দ্রিমা রেস্টুরেন্টের হলরুমে শিক্ষক ও বোট চাকলদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, ইউএনডিপির অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের  শিক্ষা দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে এসব সোলার চালিত বোট বিতরণ করা হয়।

খুঁজুন