রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত প্রত্যাহার করল গ্রামীণফোন

৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত প্রত্যাহার করল গ্রামীণফোন

রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে গ্রামীণফোন। বুধবার (১০ জানুয়ারি) থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘আমরা বিটিআরসি’র সাথে কথা বলবো এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

সম্প্রতি এসএমএস এর মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের জানিয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।

মাইজিপি অ্যাপের মাধ্যমেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের জানিয়েছিল, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। এর আগে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

খুঁজুন