সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩১ হাজার ২২২ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড)-ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৪৮৩ টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৭৮ টি মামলা। এছাড়াও আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ২৭ হাজার ৭৩৯ টি।
আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
৩১ হাজার ২২২ জনকে সরকারি খরচে আইনি সেবা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের
৩১ হাজার ২২২ জনকে সরকারি খরচে আইনি সেবা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩১ হাজার ২২২ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড)-ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের
মাধ্যমে ৩ হাজার ৪৮৩ টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৭৮ টি মামলা। এছাড়াও আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ২৭ হাজার ৭৩৯ টি। আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ
বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত