জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে সরকারি খরচে শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ অর্থ আদায় হয়। এছাড়াও শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। শ্রমিকদের ৪ হাজার ৭০৮ টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮২৪ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর)উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৪১৭ মামলায়। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ১৯৭১টি। আইনগত সহায়ত প্রাপ্ত উপকারভোগী ৩০ হাজার ৫১৪ জন শ্রমিক।
প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
আইনগত সহায়তা সেলে শ্রমিকদের ২২,৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান
আইনগত সহায়তা সেলে শ্রমিকদের ২২,৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে সরকারি খরচে শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ অর্থ আদায় হয়। এছাড়াও শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ
সেবা প্রদান করা হয়েছে। শ্রমিকদের ৪ হাজার ৭০৮ টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮২৪ টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর)উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৪১৭ মামলায়। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ১৯৭১টি। আইনগত সহায়ত প্রাপ্ত উপকারভোগী ৩০ হাজার ৫১৪ জন শ্রমিক। প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত