মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে দক্ষ জনবল তৈরিতে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের গুরুত্বারোপ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০ দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৭ নিউজিল্যান্ডের সংস্থাগুলো শিশু অপহরণের ঘটনায় সতর্ক সংকেত উপেক্ষা করেছিল সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩ লিথুয়ানিয়ার আকাশে ঢুকে পড়া ড্রোন গুলি করে ভূপাতিত করল ন্যাটো ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন বিসিএস কৃষি ক্যাডারের ২৯ কর্মকর্তা আইনগত সহায়তা সেলে শ্রমিকদের ২২,৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান
দেশের খবর দক্ষ জনবল তৈরিতে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের গুরুত্বারোপ

দক্ষ জনবল তৈরিতে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের গুরুত্বারোপ

ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’ পরিদর্শন করেছেন।

গতকাল সোমবার দুপুর ১টায় প্রতিনিধি দলের সদস্যরা এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্থানীয় সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। 

এ সময় বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমকে যুগোপযোগী করা, স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেয়া হয়। স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিভিল সোসাইটি, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া এশিয়া ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের মধ্যে দক্ষতা উন্নয়ন, যুব কর্মসংস্থান, সুশাসন, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।

প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। 

তাঁরা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন ও মিস শাহনাজ করিম, এশিয়া ফাউন্ডেশনের টিম লিডার সারা এল. টেইলর, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মিস রোজি কুম্ব এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম প্রতিনিধি দলের পরিদর্শন ও মতবিনিময় সভা সমন্বয় করেন। এ সময় তিনি ফাউন্ডেশন, স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং এর চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ ও সাবেক অধ্যক্ষ, খানজাহান আলী ডিগ্রি কলেজের প্রতিনিধি শিক্ষক, স্কিল স্মার্ট আইটির অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় ও অংশীদারত্বের উদ্যোগের মাধ্যমে বাগেরহাটে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

খুঁজুন