মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ৫ কেজি স্বর্ণ ফেলে নদীতে ঝাপ পাচারকারীর

৫ কেজি স্বর্ণ ফেলে নদীতে ঝাপ পাচারকারীর

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ৫ কেজি ১৪ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো ফেলে ইছামতি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উত্তর অগ্রভুলোট নামক স্থানে নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর তিন জন ব্যক্তি টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহল দল তাদেরকে সন্দেহজনকভাবে থামতে বললে তারা স্বর্ণের ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাপ দেয়। এ সময় ব্যাগের ভেতর তল্লাশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সর্বদা তৎপরতা রয়েছে বলে তিনি জানান।

খুঁজুন