মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি ও ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ

৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি ও ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জে  পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি টাকার ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি ও ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে বুধবার রাত ১টার দিকে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রাম গামী ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৮ লক্ষ ৪০ হাজার টাকা। 

তবে এ সময় জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অপর একটি  অভিযানে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকা গামী ২ টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ১৬০০ কেজি (৪০ মন) জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মো. বাবু রণরঞ্জন দাস এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

খুঁজুন