মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আধ্যাত্মিক শক্তি লাভের জন্য নারীর কবর খুড়তে গিয়ে যুবক আটক

আধ্যাত্মিক শক্তি লাভের জন্য নারীর কবর খুড়তে গিয়ে যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


আধ্যাত্মিক শক্তি লাভের জন্য এক নারীর কবর খুড়তে গিয়ে এক যুবক আটক। এলাকার লোকজনের মাঝে চাঞ্চল্যকর সৃষ্টিকারি এ ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার বাখরপুর "তালতলা" গ্রামে।

স্থানীয় সূত্রে জানাযায়, নওগাঁর সাপাহার উপজেলার বাখরপুর "তালতলা" গ্রামের আমিন সরেন এর স্ত্রী তালামনি টুডু গত সোমবার ৩১ অক্টোবর রাত ১০ টারদিকে মৃত্যুবরণ করেন। পরের দিন মঙ্গলবার ১ নভেম্বর বিকেল ৩ টারদিকে ধর্মীয় বিধি মোতাবেক বাড়ি হতে প্রায় হাফ কিলোমিটার দূরে নির্ধারিত আদিবাসী সম্প্রদায়ের সমাধিস্থলে তার দাফনকার্য সম্পূন্ন করেন স্বজনরা। ঐ দিনই রাত ৯ টারদিকে মৃত তালামনি টুডু'র এর ছেলে মন্দন সরেন লোক মুখে জানতে পারেন, কে যেন তার মায়ের কবরে মাটি খুড়ছে। এমন খবর পেয়ে মন্দন সরেন লোক জন নিয়ে সমাধিস্থলের দিকে রওনা দেন। এসময় একই পথে বিপরিদ দিক থেকে শরীরে কাঁদামাটি মেখে উজ্জল টুডু (২০) নামের এক যুবককে আসতে দেখতে পান তারা। এক পর্যায়ে যুবক উজ্জল টুডু কে জিজ্ঞাসাবাদ শুরু করলে উজ্জল টুডু তাদেরকে জানান, আধ্যাত্মিক শক্তি "লাভ" অর্জন করার জন্য তালামনি টুডু'র কবর খুঁড়ে মাটি তুলে তার শরীরে তিনি মেখেছেন। যুবক উজ্জল টুডু'র এমন কথা শুনে স্থানীয় লোকজন সহ নিহতের ছেলে মন্দন সরেন তার মায়ের সমাধিস্থলে গিয়ে দেখতে পায় কবরের মাঝখানে প্রায় এক ফুট গর্ত করে মাটি খোঁড়া হয়েছে। পরে '৯৯৯' নম্বরে ফোন দিয়ে ঘটনাটি জানালে সাপাহার থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে যুবক উজ্জল টুডু কে আটক করে থানা হেফাজতে নেয়।

এঘটনায় অনুভূতি তে আঘাত দেওয়ার অভিযোগে থানায় মামলা করেন মন্দন সরেন। মামলার পর উজ্জল টুডুকে গ্রেফতার দেখিয়ে বুধবার ২ নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন সাপাহার থানা পুলিশ।

যুবককে আটক সহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন

সাপাহার থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান 

খুঁজুন