সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক আফগানিস্তানে সড়কে ঝরল ৭৩ প্রাণ

আফগানিস্তানে সড়কে ঝরল ৭৩ প্রাণ

পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। নিহতদের অধিকাংশই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি পশতু জানিয়েছে, মঙ্গলবার রাতে হেরাত প্রদেশে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসে থাকা সবাই নিহত হন। দুর্ঘটনায় অন্য দুটি গাড়ির চালক ও যাত্রীও প্রাণ হারান।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা আহমদুল্লাহ মুততাকি জানান, বাসটি ইরান সীমান্তবর্তী ইসলাম কালা শহর থেকে রাজধানী কাবুলের উদ্দেশে ছেড়ে এসেছিল।

হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, বাসের সব যাত্রীই ইরান থেকে ফেরত আসা অভিবাসী ছিলেন।

হেরাত পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে বেপরোয়া চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধের কারণে সেখানকার সড়ক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইনও কঠোরভাবে মানা হয় না।



খুঁজুন