রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় আগুন কেড়ে নিল ফেসবুক লাইভে থাকা অলিউরকে

আগুন কেড়ে নিল ফেসবুক লাইভে থাকা অলিউরকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দৃশ্য ফেসবুকে লাইভ করছিলেন অলিউর রহমান নামে এক তরুণ। রাতে ফেসবুক লাইভে থাকা অবস্থায় সেখানে বিস্ফোরণে তিনিও প্রাণ হারান। ফেসবুক লাইভেই এমন দৃশ্য দেখা গেছে।

অলিউর রহমানের মোবাইলে ধারণ করা ৪৫ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (৪ জুন) রাতে ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে, ডিপোতে লাগা আগুন নেভাতে কাছ থেকেই চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দূরে দাঁড়িয়ে অনেকেই এই দৃশ্য দেখছেন এবং কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন। অলিউরও তাই করছিলেন। কিন্তু তার ভিডিও ক্লিপটি যখন ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে তখন হঠাৎ নতুন করে বিস্ফোরণ সেখানে। এর শিকার হন অলিউরও। এর ২ সেকেন্ড পর ভিডিও ক্লিপটির বাকি অংশ শুধুই অন্ধকার!

বর্তমানে অলিউরের ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল।

অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। রাত ১১টা থেকে ফেসবুকে লাইভ করছিলেন অলিউর রহমান। লাইভ চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে আশপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। প্রায় চার মিনিট ধরে ফেসবুকে লাইভ অন্ধকার দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিল লাইভে থাকা অলিউর রহমান।

অলিউর রহমানের সহকর্মী রুয়েল বলেন, আমরা ওই সময় খাবারের জন্য ডিপো থেকে চলে আসি। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, অলিউর আর বেঁচে নেই। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

খুঁজুন