জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবার মাধ্যমে ২ লাখ ৮১ হাজার ২৬ মামলা (প্রি ও পোস্ট-কেইস) নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, লিগ্যাল এইডে এ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য মোট ২ লাখ ৮১ হাজার ২৬ মামলা (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২ লাখ ৪১ হাজার ২০৪ টি মামলা। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৭৪ হাজার ৭৮ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এডিআরের উদ্যোগ নেওয়া হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৬০৯ মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩৪১৭ মামলায়।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি খরচে ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় রয়েছেন।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
লিগ্যাল এইডে এডিআরে ২ লাখ ৮১ হাজার মামলা নিষ্পত্তির উদ্যোগ
লিগ্যাল এইডে এডিআরে ২ লাখ ৮১ হাজার মামলা নিষ্পত্তির উদ্যোগ
জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবার মাধ্যমে ২ লাখ ৮১ হাজার ২৬ মামলা (প্রি ও পোস্ট-কেইস) নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, লিগ্যাল এইডে এ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য মোট ২ লাখ ৮১ হাজার ২৬ মামলা (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়।
এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২ লাখ ৪১ হাজার ২০৪ টি মামলা। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৭৪ হাজার ৭৮ জন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এডিআরের উদ্যোগ নেওয়া হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৬০৯ মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩৪১৭ মামলায়। প্রতিবেদন অনুযায়ী, সরকারি খরচে ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জনকে আইনি
সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় রয়েছেন। আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত