রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত আইনত বিদেশ যাওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার

আইনত বিদেশ যাওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে তার পরিবারের করা আবেদনের ব্যাপারে আজই আনুষ্ঠানিকভাবে মতামত জানাবে আইন মন্ত্রণালয়। তবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটাই আইনের কথা। আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ নেই।

১ অক্টোবর দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আজই মন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না, এ বিষয়ে ফাইল দেখে মতামত দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আনিসুল হক বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মতামত দিয়েছেন তাই আইনের অবস্থান এবং সেটাই সঠিক। আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই।

এর আগে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই দুই দলের নেতাদের মধ্যে বিতর্ক চলছে। গুঞ্জন রয়েছে, সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে। গণমাধ্যমে খবর বেরিয়েছে, শর্তসাপেক্ষে বিদেশে যেতে দিতে চায় সরকার। তবে খালেদা জিয়া শর্তসাপেক্ষে বিদেশে যেতে রাজি নন।

বিএনপি নেত্রীর বিদেশে গিয়ে চিকিৎসার ব্যাপারে ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে তাকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাও একাধিকবার এ ধরনের বক্তব্য দিয়েছেন।

 

খুঁজুন