সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর আজ গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা : পুষ্প মাল্যে প্রস্তুত সুশোভিত মঞ্চ

আজ গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা : পুষ্প মাল্যে প্রস্তুত সুশোভিত মঞ্চ

সদরুল আইনঃ

             আগামি ১৯ মে'র ত্রি-বার্ষিক সম্মেলণ সফল করতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর জেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা।ইতিমধ্যেই বর্ধিত সভার মঞ্চ দৃষ্টিনন্দন নান্দনিকরুপে প্রস্তত করা হয়েছে পুষ্প মঞ্জুরীতে।

এই বর্ধিত সভায় দলটির দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগীয় কেন্দ্রিয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

গাজীপুর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রেরিত এবং সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি সাক্ষরিত এক পত্র থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার(২১ এপ্রিল '২২) সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় জেলা আ.লীগের সকল পর্যায়ের নেতাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জেলা আ.লীগের বর্ধিত সভাকে ঘিরে কতিপয় নেতা শো'ডাউন করতে এবং নিজের জনপ্রিয়তার প্রমান রাখতে তার অনুসারিদের ব্যাপক উপস্থিতি বাড়াতে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অতি উৎসাহী একটি মহল আসন্ন সম্মেলণে পদ প্রাপ্তির নিশ্চয়তা পেয়েছেন এমন ধারনা থেকে এই শো'ডাউন করতে যাচ্ছেন এমন জনশ্রুতি চাউর হয়ে পড়েছে বুধবার অনেক এলাকায়।সেইসব নেতার অনুসারিরা উজ্জীবিত বলে জানা গেছে।

ধারনা করা হচ্ছে আঝকের বর্ধিত সভা থেকে ১৯ মে'র ত্রি-বার্ষিক সম্মেলণে কারা হচ্ছেন সভাপতি সাধারন সম্পাদক এমন একটি ইঙ্গিত মিলতে পারে আগত কেন্দ্রিয় নেতাদের নিকট থেকে।

দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা মনে করছেন, যেহেতু বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রিয় নেতারা আসছেন,সেকারনে তারা দলিয় প্রধানের কোন গোপন নির্দেশণা জানিয়ে দিতে পারেন আজকের বর্ধিত সভায় জেলার বর্তমান শীর্ষ নেতাদেরকে।

খুঁজুন