রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত আজাদ-সাহেদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত

আজাদ-সাহেদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ ছয়জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। লাইসেন্সের মেয়াদ না থাকার পরও কোভিডের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ মামলায় এ আদেশ দেন আদালত।

রবিবার (১২ জুন) ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালদের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ জুলাই দিন ঠিক করে দিয়েছেন।

অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন।

আবুল কালাম আজাদ কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, আমি তো কোনো দোষ করিনি, তা হলে অভিযোগ গঠন করা হবে কেন?

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর তখন বলেন, এটি আইনের প্রসিডিওর। মামলায় সাক্ষ্য হবে, তার পর রায় হবে।

খুঁজুন