রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ • এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা • নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ • বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী • ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’ • হ‌ুমায়ূন পড়লে বাংলা আর ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় • বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত • নিজেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার • ‘শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার’ • যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
জাতীয় ‘আলোকিত লালমনিরহাট’ হবে দেশের সামাজিক রোল মডেল: ত্রাণমন্ত্রী

‘আলোকিত লালমনিরহাট’ হবে দেশের সামাজিক রোল মডেল: ত্রাণমন্ত্রী

জাতীয় ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রমটি দেশের জন্য একটি অনন্য সামাজিক রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল। লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ত্রাণমন্ত্রী বলেন, এই সামাজিক আন্দোলনের মাধ্যমে লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার সুনির্দিষ্ট লক্ষ্য নেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় বরং জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ এতে যুক্ত রয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করে এই কার্যক্রমের মাঠপর্যায়ের বাস্তবায়ন সরাসরি পরিদর্শন করবেন। উল্লেখ্য, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই নবযাত্রার শুভ উদ্বোধন করেছিলেন।

সরকারের শীর্ষ পর্যায়ের সম্পৃক্ততার কথা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এমন কর্মসূচি বিরল যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান উভয়েই সরাসরি যুক্ত থাকেন। প্রধানমন্ত্রী এই জনকল্যাণমূলক কর্মসূচির ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের নির্দেশ দিয়েছেন, যা পরবর্তীতে দেশের অন্য জেলার সংসদ সদস্যদের দেখিয়ে সারা দেশে বাস্তবায়ন করা হবে। সভায় পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮১টি ওয়ার্ড থেকে আসা স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও কার্যপ্রণালী নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন দেশ ও বিদেশে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতায় ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ত্রাণমন্ত্রী স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, কেবল বড় ভবন বা বিদ্যালয় নির্মাণ করলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হয় না যদি না সেই পরিবেশ সম্পূর্ণ মাদকমুক্ত থাকে। বাহ্যিক পোশাকের চেয়ে চরিত্রের অভ্যন্তরীণ সৌন্দর্যই আসল বলে উল্লেখ করে তিনি নীতিবোধ ও সঠিক আদর্শ নিয়ে সমাজ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন।

খুঁজুন