রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় আম নামানোর সময় বেঁধে দিলো প্রশাসন

আম নামানোর সময় বেঁধে দিলো প্রশাসন

রাজশাহীতে গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। নিরাপদ ও পরিপক্ব আম বাজারজাতকরণ নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম নামোনোর সময়সীমা নির্ধারণ করা হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো: শরিফুল হক জানান, ১৩ মে থেকে রাজশাহীতে আম বাগানের গুটি জাতের সবধরনের আম নামাতে পারবেন চাষিরা। তবে সুমিষ্ট জাতের গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া ও আমরুপালির জন্য অপেক্ষা করতে হবে আরো সপ্তাখানেক।

সভায় জানানো হয়, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষণভোগ (লখনা) ও রাণীপছন্দ, ২৮ মে থেকে ক্ষিরসাপাত (হিমসাগর), ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আমরুপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪, ১৫ জুলাই থেকে গৌরমতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে।

সভায় আম বিপণন ও বাজারজাত করণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চলতি মৌসুমে আম পাঠানো নিয়ে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠানগুলোতে মানুষ যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখবে প্রশাসন।

এ সময় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক তৌফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ তথ্য কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ হিল কাফি, বাংলাদেশ ফ্রন্টস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যালায়েন্সের সদস্য ও কুরিয়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।


খুঁজুন