মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রবাস আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মো নূরুল্লাহ খান, আরব আমিরাত থেকে 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিককে সভাপতি ও সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

 শারজার একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের পুরনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি এনটিভি প্রতিনিধি মানুনুর রশীদ, সহ সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা এক্সপ্রেস প্রতিনিধি আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক কক্সবাজার আলো প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সিপ্লাস প্রতিনিধি ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক ঢাকা পোস্ট প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশন প্রতিনিধি রফিক উল্ল্যাহ ও নির্বাহী সদস্য নিউজ২৪ প্রতিনিধি আবদুল আলীম সাইফুল।

এর আগে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল হক। সভা পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।

পরে সাংবাদিক মোহাম্মদ শাহাজাহান, শামসুর রহমান সোহেল ও শামসুল হককে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশন ভোটাভুটির মাধ্যমে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক নির্বাচিত করেন।

পরে নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আরব আমিরাত প্রেসক্লাব প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তারা প্রবাসীদের সুখ দুঃখে পাশে থেকে কাজ করার জন্য বিগত দিনের মত প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

তারা বলেন, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা আখ্যায়িত করার মানসিকতা নিয়ে প্রেস ক্লাবের সকল সদস্য সংবাদ পরিবেশের উপর মনোনিবেশ করবেন।

কমিটির সদস্যরা হলেন, মুহাম্মদ সিরাজুল হক, শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সনজিত কুমার শীল, মুহাম্মদ ইছমাইল, সরোয়ার উদ্দিন রনি, রবিউল হোসেন, মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ খোরশেদ আলম, শামসুল হক, জাহিদ হোসেন, সাজন সাজু, মুহাম্মদ সেলিম, শামছুর রহমান সোহেল ও মুহাম্মদ ইরফানুল ইসলাম।

বাংলাদেশ প্রেসক্লাবের নব ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

খুঁজুন