জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ ও মুক্তির আকাঙ্ক্ষার অন্যতম প্রধান অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে নজরুলের গান, কবিতা ও জীবনাদর্শ বাঙালিকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।’
আজ নগর ভবন অডিটরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মানুষের শুধু দৈহিক চাহিদা নয়, মনেরও ক্ষুধা রয়েছে। গান, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষকে মানবিক ও সৃজনশীল করে তোলে। ঢাকাকে সুন্দর ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।’
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আমরা আনন্দ করব, গান গাইব; পাশাপাশি জনগণের সেবাও নিশ্চিত করব। দু’টি বিষয়ই সমান্তরালে চলবে। নাগরিক সেবা ও অফিস ঠিকমতো না চললে নগরবাসী সন্তুষ্ট হবে না।’
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক পর্যায়ের (১ম থেকে ৫ম শ্রেণি) এবং মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছেÑনজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুল সংগীতভিত্তিক একক নৃত্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা : ডিএসসিসি প্রশাসক
আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা : ডিএসসিসি প্রশাসক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ ও মুক্তির আকাঙ্ক্ষার অন্যতম প্রধান অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে নজরুলের গান, কবিতা ও জীবনাদর্শ বাঙালিকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।’ আজ নগর ভবন অডিটরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং কর্মসূচির
শুভ উদ্বোধন ঘোষণা করেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মানুষের শুধু দৈহিক চাহিদা নয়, মনেরও ক্ষুধা রয়েছে। গান, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষকে মানবিক ও সৃজনশীল করে তোলে। ঢাকাকে সুন্দর ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।’ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আমরা আনন্দ করব, গান গাইব; পাশাপাশি জনগণের সেবাও নিশ্চিত করব। দু’টি বিষয়ই সমান্তরালে চলবে। নাগরিক সেবা ও অফিস ঠিকমতো না চললে নগরবাসী সন্তুষ্ট হবে না।’ উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডের
শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক পর্যায়ের (১ম থেকে ৫ম শ্রেণি) এবং মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছেÑনজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুল সংগীতভিত্তিক একক নৃত্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত