মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল

আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ 

নওগাঁয় রাস্তায় গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির সঙ্গে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ডাকাতি কাজে ব্যবহৃত দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। বৃহস্পতিবার ৩ নভেম্বর দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক রাশেদ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ অক্টাবর রাত অনুমান ১.৫০ ঘটিকায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর- সতীহাট গামী পাকা রাস্তার সুলতানপুর নামক স্থানে ৮/১০ জন এর ডাকাতকদল গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে মাইক্রোবাস এবং পিকআপ ঠেকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২৮ হাজার ২শ’ টাকার মালামাল লুট করে নেয়।


এঘটনার শিকার মহাদেবপুর থানার মহাদেবপুর দুলালপাড়ার মৃত মমতাজ হোসেনের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে বুধবার মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে জড়িত ডাকাতদের শনাক্তকরন, গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেন পুলিশের একটি চৌকস দল। বুধবার রাতে জেলার মান্দা, নিয়ামতপুর, পোরশা ও মহাদেবপুর উপজেলায় অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের লুৎফর রহমানের ছেলে ডাকাতদলের সদস্য তারেক ওরফে হৃদয় (২৫), একই উপজেলার মোয়াই গ্রামের সাত্তারের ছেলে জুয়েল (২৬), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর দামনাশপাড়ার ইছাহক আলীর ছেলে নুরুজ্জামান সাগর (২৮), একই উপজেলার পরানপুর (বরাইল দেনপুকুরপাড়া) গ্রামের বিকাশ (২৬), পোরশা উপজেলার শোভাপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে হায়দার আলী (৩২) ও একই গ্রামের শুকুর মিস্ত্রির ছেলে মেহেদী (২১)কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে লুন্ঠিত ৩টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত চায়নিজ কুড়াল, হাসুয়া, হ্যান্ডকাপ, চাকু এবং লাঠি উদ্ধার করা হয়। এরা সবাই একাধিক ডাকাতি মামলার আসামীও। সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জয়ব্রত পালসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুঁজুন