মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আড়াই মাস আগে নিখোঁজ মিনা পারভীনের সন্ধান চান তার বিধবা মা

আড়াই মাস আগে নিখোঁজ মিনা পারভীনের সন্ধান চান তার বিধবা মা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ

দীর্ঘ আড়াই মাসেও সন্ধান মেলেনি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী "গোয়ালবাড়ী" গ্রাম নিজ বাসা থেকে নিখোঁজ হওয়া (মানসিক প্রতিবন্ধি) মোছাঃ মিনা পারভীন (২৭) এর।  মেয়ে মিনা পারভিন কে ফিরে পেতে তার বিধবা মা মঞ্জুআরা বেওয়া (৬১) ও মিনা পারভিনের বড় ভাই আব্দুস সালাম (৪০) খেয়ে না খেয়ে দিশেহারা অবস্থায় হন্য হয়ে খুজছেন মিনা পারভিনকে। ছোট বোন মিনা পারভিন নিখোঁজের ঘটনায় গত ৩১ শে জুলাই নওগাঁর মহাদেবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন বড় ভাই আব্দুস সালাম। জিডি নং ১৪৩৫। নিখোঁজ মিনা পারভিনের বিধবা মা মঞ্জুআরা জানান, আমার মেয়ে ৫ শ্রেনীতে লেখাপড়ার সময় ১২ বছর বয়সে তার হঠাৎ করেই ব্রেনে সমস্যা দেখা দেয়। তখন থেকে চিকিৎসা করা হলেও মেয়ে আর স্বাভাবিক হয়ে ওঠেননি। তবে, মিনা পারভিন মানসিক প্রতিবন্ধি হলেও তার চলাফেরা ও কথা বার্তা ভালো সহজে কারো সাথে খারাপ আচড়ন করেনা। কিন্তু সুযোগ পাইলেই বাড়ি থেকে বের হয়ে যেত বলেও জানান তার মা।মিনা পারভিনের বড় ভাই জানান, ঘটনার কিছু দিন পূর্বেও সে নিখোঁজ হয়, খোঁজাখুজি করাকালে ৬ দিন পর বাড়িতে ফিরে আসলেও এবার আড়াই মাসেও ছোট বোন মোছাঃ মিনা পারভিন আর বাড়িতে ফিরে আসেনি। মিনা পারভিনের গায়ের রং শ্যমলা, তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। গত ১৫ জুলাই সকাল ১০ টারদিকে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন জানিয়ে সর্বসাধারনের প্রতি তার অনুরোধ, আপনারা যদি আমার (মানসিক প্রতিবন্ধি)  ছোট বোন মিনা পারভিন কে কোথাও দেখতে পান দয়াকরে ০১৭৩৯- ৬০৪২৪২ আমার মোবাইল নম্বরে জানাবেন প্লিজ, অথবা মহাদেবপুর থানা বা আপনাদের নিকটস্থ থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

খুঁজুন