রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞার খবর সত্য নয়

আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞার খবর সত্য নয়

‘বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত’— শনিবার এমনই খবর প্রকাশ করে বাংলাদেশি গণমাধ্যমগুলো। তবে এই খবর সত্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস।

শনিবার রাতে এক পোস্টে সিএ প্রেস উইং ফ্যাক্টস (CA Press Wing Facts) জানায়, ১৭ সেপ্টেম্বর ইউএই ভিসা অনলাইন (UAEVisaOnline) নামের একটি বেসরকারি ভিসা প্রসেসিং ওয়েবসাইটের এক আর্টিকেলের উদ্ধৃতি দিয়েই ভিসা নিষেধাজ্ঞা-সংক্রান্ত ওই খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। তাদের ওই আর্টিকেলে দাবি করা হয়েছিল যে, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এ ব্যাপারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, আমিরাতের সরকারের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞা-সংক্রান্ত কোনো বার্তা দেওয়া হয়নি।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের সরকার এই ধরনের কোনো তথ্য দেয়নি। বাংলাদেশি গণমাধ্যমগুলো একটি ভিসা সেন্টারের বরাত দিয়ে ওই ধরনের খবর প্রকাশ করে।

রাষ্ট্রদূত বলেন, এমন খবর প্রকাশের ঘটনা ওই ভিসা সেন্টারটির কোনো দূরভিসন্ধিমূলক চেষ্টা বলে মনে হচ্ছে। এ বিষয়ে একজন প্রবাসী যোগাযোগ করলে তাকে ভিসা আবেদন কেন্দ্র থেকে জানানো হয়— এখনো ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন প্রক্রিয়াকরণ চলছে।

রাষ্ট্রদূত আরো বলেন, ২০ এবং ২১ সেপ্টেম্বর আরব আমিরাতে সরকারি ছুটি থাকায় ভিসার ব্যাপারে দেশটির সরকার থেকে তথ্য নিতে ২২ সেপ্টেম্বর থেকে যোগাযোগ করবে দূতাবাস।

খুঁজুন