রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত আরেক অস্ত্র মামলায় নূর হোসেনের বিচার শুরু

আরেক অস্ত্র মামলায় নূর হোসেনের বিচার শুরু

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার আরোও একটি অস্ত্র মামলায় বিচার করেছে আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ ( বিশেষ ট্রাইবুনাল ১) আদালতের বিচার মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দিয়েছেন৷ এসময় নূর হোসেন সহ মামালার অন্য আসামীরা আদালতে উপস্তিতির ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানার আরেকটি অস্ত্র মামলায় আসামী নূর হোসনকে আদালত হাজির করতে সকালে গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে তাকে সহ ১১ আসামীকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করেছেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে গত চার আগস্ট আরেকটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে তাদের মরদেহ ভেসে ওঠে। ঘটনার এক দিন পর কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা (পরে বহিষ্কৃত) নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম হত্যার ঘটনায় ১১ মে একই থানায় আরেকটি মামলা হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি আলোচিত এই মামলায় চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও নূর হোসেন সহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন নারায়ণগঞ্জের আদালত। এর পর থেকে তিনি কারাগারে।

খুঁজুন