প্রবাস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও এই শিল্পীর গান শুনতে আসা প্রবাসীদের মাঝে ছিল এক উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এমন একটি জমজমাট সাংস্কৃতিক আয়োজন ঘিরে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্প্রতি জেদ্দার রেড সি মল মাঠে বাংলাদেশি মালিকানাধীন বিনোদন প্রতিষ্ঠান 'আয়াদ রয়েল ইভেন্ট'-এর উদ্যোগে 'বাংলাদেশি তারার মেলা' শিরোনামে এই কনসার্টের আয়োজন করা হয়। মঞ্চে উঠে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ সময় তিনি কোনো বাদ্যযন্ত্রের সহযোগিতা ছাড়াই নিজের জনপ্রিয় কিছু গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
তার এই চমৎকার পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন এবং অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। মূল আকর্ষণ আসিফ আকবর ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাওয়া কণ্ঠশিল্পী নাজমা সুইটি, পারভেজ খান ও ইমরান সংগীত পরিবেশন করেন। এছাড়া স্থানীয় অনেক শিল্পীরাও এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের পরিবেশনা উপস্থাপন করেন।
জেদ্দা ছাড়াও রাজধানী রিয়াদ ও তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন পর প্রবাসীদের বিনোদনের জন্য এমন সুন্দর আয়োজনকে স্বাগত জানান সৌদি-বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। এ সময় আরও অনেক প্রবাসী নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।
আসিফ আকবরের গানে জেদ্দায় প্রবাসীদের মিলনমেলা
আসিফ আকবরের গানে জেদ্দায় প্রবাসীদের মিলনমেলা
প্রবাস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও এই শিল্পীর গান শুনতে আসা প্রবাসীদের মাঝে ছিল এক উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এমন একটি জমজমাট সাংস্কৃতিক আয়োজন ঘিরে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সম্প্রতি জেদ্দার রেড সি মল মাঠে বাংলাদেশি মালিকানাধীন বিনোদন প্রতিষ্ঠান 'আয়াদ রয়েল ইভেন্ট'-এর উদ্যোগে 'বাংলাদেশি তারার মেলা' শিরোনামে
এই কনসার্টের আয়োজন করা হয়। মঞ্চে উঠে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ সময় তিনি কোনো বাদ্যযন্ত্রের সহযোগিতা ছাড়াই নিজের জনপ্রিয় কিছু গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।তার এই চমৎকার পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন এবং অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। মূল আকর্ষণ আসিফ আকবর ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাওয়া কণ্ঠশিল্পী নাজমা সুইটি, পারভেজ খান ও ইমরান সংগীত পরিবেশন করেন।
এছাড়া স্থানীয় অনেক শিল্পীরাও এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের পরিবেশনা উপস্থাপন করেন।জেদ্দা ছাড়াও রাজধানী রিয়াদ ও তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন পর প্রবাসীদের বিনোদনের জন্য এমন সুন্দর আয়োজনকে স্বাগত জানান সৌদি-বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। এ সময় আরও অনেক প্রবাসী নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত