প্রবাস ডেস্ক: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন সম্প্রতি মালয়েশিয়ায় পৌঁছেছেন। কিছু প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় বাকি ৯ জন এই যাত্রায় অংশ নিতে পারেননি। কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, কাগজপত্র ঠিক করার পর এই নয়জন কর্মীও দেশটিতে যাবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে তারা দেশটিতে পৌঁছান।
দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভোররাতের দিকে বাইরে আসেন নতুন কর্মীরা। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ডিএইচএল কুরিয়ারের ব্যবস্থাপনায় নতুন কর্মীদের দুটি দলে বিভক্ত করে পেনাং রাজ্য ও শাহ আলম এলাকায় নিয়ে যাওয়া হয়। এই কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’ প্রতিষ্ঠানে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে চাকরি করবেন।
নতুন কর্মীদের স্বাগত জানিয়ে বাংলাদেশি হাই কমিশনার স্থানীয় আইনকানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার জন্য তিনি কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান। কোনো ধরনের আপত্তিকর বা বিতর্কিত কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এর আগে ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে সরকারের পক্ষ থেকেও কর্মীদের সততা ও সুনামের সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে দীর্ঘ সময় মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে এই বাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। স্বচ্ছ প্রক্রিয়ায় ই-লটারি ও সাক্ষাৎকারের মাধ্যমে এই কর্মী দলটিকে নির্বাচন করা হয়েছে। বোয়েসেলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে আরও বেশিসংখ্যক কর্মী বিনা খরচে দেশটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বিনা খরচে মালয়েশিয়া: প্রথম ধাপের ১১২ কর্মীর মধ্যে পৌঁছলেন ১০৩ জন
বিনা খরচে মালয়েশিয়া: প্রথম ধাপের ১১২ কর্মীর মধ্যে পৌঁছলেন ১০৩ জন
প্রবাস ডেস্ক: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন সম্প্রতি মালয়েশিয়ায় পৌঁছেছেন। কিছু প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় বাকি ৯ জন এই যাত্রায় অংশ নিতে পারেননি। কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, কাগজপত্র ঠিক করার পর এই নয়জন কর্মীও দেশটিতে যাবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে তারা দেশটিতে পৌঁছান।দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভোররাতের দিকে বাইরে আসেন নতুন কর্মীরা। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত
থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ডিএইচএল কুরিয়ারের ব্যবস্থাপনায় নতুন কর্মীদের দুটি দলে বিভক্ত করে পেনাং রাজ্য ও শাহ আলম এলাকায় নিয়ে যাওয়া হয়। এই কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’ প্রতিষ্ঠানে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে চাকরি করবেন।নতুন কর্মীদের স্বাগত জানিয়ে বাংলাদেশি হাই কমিশনার স্থানীয় আইনকানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার জন্য তিনি কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান। কোনো ধরনের আপত্তিকর বা বিতর্কিত কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়,
যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এর আগে ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে সরকারের পক্ষ থেকেও কর্মীদের সততা ও সুনামের সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয়েছিল।উল্লেখ্য, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে দীর্ঘ সময় মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে এই বাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। স্বচ্ছ প্রক্রিয়ায় ই-লটারি ও সাক্ষাৎকারের মাধ্যমে এই কর্মী দলটিকে নির্বাচন করা হয়েছে। বোয়েসেলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে আরও বেশিসংখ্যক কর্মী বিনা খরচে দেশটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত