সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা চত্বরে আজ কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গার্মেন্টস চত্বরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় জনগণ আরও একজনের মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, জিরাবো ফায়ার স্টেশনের দুটি ও ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম রাত ১১টা ৪২ মিনিটে শেষ হয়।
আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত
আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা চত্বরে আজ কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি
বলেন, রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গার্মেন্টস চত্বরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় জনগণ আরও একজনের মরদেহ
উদ্ধার করেন। তিনি আরও জানান, জিরাবো ফায়ার স্টেশনের দুটি ও ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম রাত ১১টা ৪২ মিনিটে শেষ হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত