রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিম রোববার (২২ মে) আদালতে আত্মসমর্পণ করবেন। তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালত ১৩ বছর সাজা দেন। পরে তা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায় প্রদানকারী দুইজন হলেন, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হক।

এর আগে ১০ বছরের কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পাঠানো হয় গত ২৫ এপ্রিল। যেখানে তাকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়। তবে আত্মসমর্পণ না করে বিদেশ ঘুরে এসেছেন হাজী সেলিম, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দুদক আইনজীবী বলেন, ‘আদালতের অনুমতি না নিয়ে দণ্ডিত আসামির বিদেশ যাওয়া বেআইনি। আর হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, ‘এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।

তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে হাজী মোহাম্মদ সেলিমকে হাইকোর্টের দেওয়া খালাসের বিরুদ্ধে ১০ মে আপিল করেছে দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক।

খুঁজুন