মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে দুই শতাধিক পরিবার পানিবন্দী

আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে দুই শতাধিক পরিবার পানিবন্দী

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টা:

নওগাঁর মান্দা উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর একটি বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকে পড়েছে নদীর পানি। শনিবার সকালে মান্দা উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে যায়।এতে তালপাতিলা, চকবালু, এবং চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে, ফলে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তবে ইতোমধ্যেই পানি কমতে শুরু করেছে।

স্থানীয়রা জানায়, গত বছরও একই স্থানে বাঁধ ভেঙ্গে ছিল। মাস খানেক আগে মেরামত করা হলেও নদীর পানি বেড়ে যাওয়ায় এটি আবার ভেঙ্গে গেছে। বেড়ি বাঁধ ভাঙ্গার খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দেন। পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত আত্রাই নদীর জোত বাজার পয়েন্টে পানি বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তা বাড়ছে।

আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী এবং তালপাতিলাসহ প্রায় ১০টি বেড়িবাঁধকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর এবং মিঠাপুরসহ ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

খুঁজুন