মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আত্রাইয়ে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপাতিত্বে এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশেষ অবদানের জন্য ৩৫ জন আনসার ও ভিডিপি সদস্যদের পুরষ্কার প্রদান করা হয়। সমাবেশে উপজেলার ৮ টি ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন