মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আত্রাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু দাবি পরিবারের

আত্রাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু দাবি পরিবারের

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে ভূট্রা ক্ষেতে কিটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় ইসরাফিল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। এঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।পরে থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইসরাফিল রাজশাহীর বাগমারা উপজেলার বড়মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

ইসরাফিলের ছেলে জামিরুল মোল্লা বলেন,গত বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে পার্শ্ববতি আত্রাই উপজেলার ব্রজপুর মাঠে নিজস্ব ভূট্রার ক্ষেতে কিটনাশক স্প্রে করার জন্য যান বাবা ইসরাফিল মোল্লা। এর পর রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সন্ধান করতে গিয়ে ভূট্রা ক্ষেতে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে লাশ বাড়ীতে নিয়ে আসি। তিনি বলেন, কিটনাশক স্প্রে করার সময় মূখে মাস্ক এবং পায়ে স্যান্ডেল ছিলনা। ফলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে জানান তিনি। এঘটনায় ইসরাফিলের স্ত্রী কারিমা খাতুন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,ইসরাফিলের মৃত্যুর ঘটনায় স্ত্রী বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

খুঁজুন