মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আত্রাইয়ে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইব্রাহিমের

আত্রাইয়ে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইব্রাহিমের

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে গত পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ৬বছরের শিশু ইব্রাহিম আলীর। সকালে বাড়ী থেকে খাবার খেয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। গত পাঁচ দিনেও শিশুর খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার। শিশু ইব্রাহিম আত্রাই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের হজরত আলীর ছেলে।

 শিশুর বাবা হজরত আলী বলেন, শিশু ইব্রাহিম স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেনীতে পড়াশোনা করে। গত বৃহস্পতিবার মাদ্রাসায় যায়নি। দুপুরে গোসল করানোর জন্য শিশুকে খোঁজতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজা করে সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি। এর পর নদীর পানিতে ডুবে যেতে পারে এমন আশংকায় আত্রাই ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে পরের দিন গুড়নই নদীর সম্ভাব্য ঘাটে তল্লাশী করেও কোন হদিস মেলেনি।এঘটনায় গত শুক্রবার আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। শিশুকে দ্রুত খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চলছে।

খুঁজুন