মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আওয়ামীলীগের ভাঙ্গন ঠেকাতে লংগদু তৃণমুল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

আওয়ামীলীগের ভাঙ্গন ঠেকাতে লংগদু তৃণমুল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

 উচিংছা রাখাইন কায়েস,রাঙ্গামাটি :

লংগদু আওয়ামীলীগের কোন্দল ও ভাঙ্গন ঠেকাতে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে লংগদু উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা।  আজ রাঙ্গামাটি প্রেস ক্লাবে লংগদু উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের আয়োজিত  সংবাদ সম্মেলনে এই আহবান জানান নেতারা।    সংবাদ সম্মেলনে লংগদু উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কামাল, উপজেলা আওয়ামীলীগের নেতা মোহাম্মদ নাসিমুল গনি, নজরুল ইসলাম, জমশেদ আলী, অমর আলী, রেজাউল করিমসহ তৃণমূল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামীলীগের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করে ঐক্য ভাঙ্গন ধরিয়ে দলকে দূর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে জেলা আওয়ামীলীগকে দ্রুত ব্যবস্হা নেয়ার আহবান জানানো হয়।  তা না হলে আগামী নির্বাচনে লংগদু আওয়ামীলীগের কাঙ্খিত বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তৃণমূল নেত্রী বৃন্দরা। 

খুঁজুন