আওয়ামীপন্থী ভাষ্যকার ও ইউটিউবারগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা নেই; কখনো ছিলও না। আওয়ামীপন্থীদেও এ ধরনের প্রচারণা মিথ্যা।
বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ট্রেজারির কোনো আনুষ্ঠানিক ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি হওয়ার কোনো রেকর্ড নেই। মূলত রাষ্ট্রীয় অর্থসাশ্রয় এবং পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া দীর্ঘ বিদেশ সফরের চর্চা থেকে সরে আসতেই সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নেই, কখনোই ছিল না। মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারেক রহমান জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করছেন বলে নবনীতা চৌধুরী এবং অন্যান্য কতিপয় আওয়ামীপন্থী ভাষ্যকার ও ইউটিউবারদের দাবিটি বিভ্রান্তিকর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বিদেশ সফরের চর্চা থেকে সরে এসেছেন বলেই তার যুক্তরাষ্ট্র সফরটি সংক্ষিপ্ত।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
আওয়ামীপন্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে
আওয়ামীপন্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে
আওয়ামীপন্থী ভাষ্যকার ও ইউটিউবারগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা নেই; কখনো ছিলও না। আওয়ামীপন্থীদেও এ ধরনের প্রচারণা মিথ্যা। বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ট্রেজারির কোনো আনুষ্ঠানিক ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি হওয়ার কোনো রেকর্ড নেই। মূলত রাষ্ট্রীয় অর্থসাশ্রয় এবং পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া দীর্ঘ বিদেশ সফরের চর্চা থেকে সরে আসতেই সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের
বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নেই, কখনোই ছিল না। মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারেক রহমান জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করছেন বলে নবনীতা চৌধুরী এবং অন্যান্য কতিপয় আওয়ামীপন্থী ভাষ্যকার ও ইউটিউবারদের দাবিটি বিভ্রান্তিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বিদেশ সফরের চর্চা থেকে সরে এসেছেন বলেই তার যুক্তরাষ্ট্র সফরটি সংক্ষিপ্ত। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য
করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত