সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রবিবার (১ মে) সকাল ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাস ও ট্রাকের দুই চালক এবং বাসের যাত্রী ১০ মাস বয়সী শিশু আয়ান শেখ। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে তার মা-বাবার সঙ্গে ছিল। এ দুর্ঘটনায় তার মা-বাবাও গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান।

স্থানীয়রা আরও জানান, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের এক পাশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই চালক ও শিশু আয়ান নিহত হয় এবং এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, আমরা আহত ও নিহতদের উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

খুঁজুন